এক্সপ্লোর

Manuel Diaz Exclusive: ''এটিকে মোহনবাগান গতবারের ফাইনালিস্ট, এসসি ইস্টবেঙ্গল দল গোছাতেই দেরি করেছে''

Manuel Diaz Exclusive: পাশের ক্লাব এটিকে মোহনবাগানে যেখানে টালমাটাল পরিস্থিতিতে কোচ বদল হয়েছে, সেখানে এখনও লাল হলুদের কোচের হটসিটে বহাল তবিয়তে রয়েছেন ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz)।

গোয়া: আইএসএলে এবারের সফরটা একদমই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে লাল হলুদ শিবির। এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি তারা। এই পরিস্থিতিতে আগামীকাল হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল (sc east bengal)। পাশের ক্লাব এটিকে মোহনবাগানে যেখানে টালমাটাল পরিস্থিতিতে কোচ বদল হয়েছে, সেখানে এখনও লাল হলুদের কোচের হটসিটে বহাল তবিয়তে রয়েছেন ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz)। চাপ অনুভব করছেন না? হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে কী বললেন ম্যানুয়েল দিয়াজ?

সাংবাদিক বৈঠকে সহকারী ট্রান্সলেটরকে নিয়ে উপস্থিত হয়ে এবিপি লাইভের তরফে প্রশ্ন করা হয়েছিল যে, এটিকে মোহন বাগান ক্রমাগত ব্যর্থ হওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। পারফরম্যান্সের বিচারে এসসি ইস্টবেঙ্গলও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন। চাপ নেই? প্রশ্নের উত্তরে ম্যানুয়েল দিয়াজ জানান, ''এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল একদম আলাদা দুটো দল, দু দলের পরিস্থিতিও আলাদা। চাপ আমার নিজের জন্যই। ক্লাবের পরিবেশ খুব একটা ভাল নয়। তাই দল ম্যাচ জিততে পারছে না। এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। এটিকে মোহনবাগান গতবারের ফাইনালিস্ট। কিন্তু এসসি ইস্টবেঙ্গল খেলোয়াড়দের সই করাতে অনেক দেরি করেছে। তাই এটিকে মোহনবাগানের সঙ্গে তুলনা করে লাভ নেই।''

পেরোসেভিচ না খেলায়, তার বদলি কী অন্য কেউ বা বলবন্ত? সেই প্রশ্নের উত্তরে দিয়াজ বলেন, '' না। কারণ, বলবন্তকে পুরো তৈরি হওয়ার জন্য এখনও সময় দিতে হবে। ও অনেক দিন ধরে চোট ছিল। ও খুব বেশি হলে ২০-৩০ মিনিট খেলতে পারবে। এছাড়াও ফ্রানিওর গোড়ালিতে চোট রয়েছে। দলের ডাক্তাররা এই ব্যাপারে বলতে পারবেন। দেখা যাক, জানুয়ারিতে কী হয়। আর ড্যারেন আজ দলের সঙ্গে অনুশীলন করেছে। আশা করি, আগামী বছরের প্রথম ম্যাচে ও হয়তো সুস্থ হয়ে মাঠে নামতে পারবে।'' 

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ব্রোঞ্জ ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget