এক্সপ্লোর

IPL Retention 2022: রোহিত-বিরাট-ধোনিরা থাকলেন, বাদ পড়লেন রাহুল-হার্দিক-রায়নারা, কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হল, রইল পুরো তালিকা

IPL : একে একে ফ্র্যাঞ্চাইজিগুলি ভার্চুয়ালি উপস্থিত হয়ে তাদের রিটেনশন লিস্ট তথা কোন কোন ক্রিকেটারদের তারা ধরে রাখছে সেটা জানায়।

মুম্বই : প্রত্যাশাপূরণের পাশাপাশি অকাঙ্খিত চমক। ঠিক মাঠের লড়াইয়ে যেমনটা দেখতে অভ্যস্ত আসমুদ্রহিমাচল, তার থেকে কম কিছু দেখা গেল না রিটেনশন লিস্ট ঘোষণার ক্ষেত্রেও। আগামী বছরের আইপিএলের (IPL) জন্য কোন কোন ক্রিকেটারদের তারা ধরে রাখছে, সেটা সরকারিভাবে জানিয়ে দিল আগের আট ফ্র্যাঞ্চাইজি। যেখানে প্রত্যাশামতোই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কেন উইলিমাসন (Kane Williamson), মহেন্দ্র সিংহ ধোনিদের (Mahendra Singh Dhoni) দের ধরে রাখল তাদের ফ্র্যাঞ্চাইজি। আবার রীতিমতো চমকের জায়গা তৈরি করে কেএল রাহুল (KL Rahul), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) রশিদ খান (Rashid Khan), ডেভিড ওয়ার্নার (David Warner), সুরেশ রায়না (Suresh Raina), শ্রেয়স আইয়ারদের (Sreyash Aiyar) রাখা হল না তালিকায়।

মঙ্গলবার দুপুরের মধ্যে আইপিএলের পুরনো আট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে বলা হয়েছিল তাদের রিটেনশন লিস্ট। যেখানে বলা হয়েছিল সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। যেখানে ভারতীয় ক্রিকেটার সর্বোচ্চ তিনজন ও বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ দু'জন রাখা যাবে। সেই তালিকা জমা পড়ার পর রাত সাড়ে ৯ টা থেকে একে একে ফ্র্যাঞ্চাইজিগুলি ভার্চুয়ালি উপস্থিত হয়ে তাদের রিটেনশন লিস্ট তথা কোন কোন ক্রিকেটারদের তারা ধরে রাখছে সেটা জানায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

কোন দল ধরে রাখল কোন ক্রিকেটারদের-

  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩) - বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) ও মহম্মদ সিরাজ (৭ কোটি)
  • মুম্বই ইন্ডিয়ান্স (৪) - রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কায়রন পোলার্ড (৬ কোটি)
  • পঞ্জাব কিংস (২)- মায়াঙ্ক আগারওয়াল (১২ কোটি), অর্শদীপ সিংহ (৪ কোটি)
  • সানরাইজার্স হায়দরাবাদ (৩)- কেন উইলিমাসন (১৪ কোটি), আব্দুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)।
  • চেন্নাই সুপার কিংস (৪)- রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিংহ ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
  • দিল্লি ক্যাপিটালস (৪)- ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শা (৭.৫ কোটি), আনরিখ নোর্খে (৬.৫ কোটি)
  • কলকাতা নাইট রাইডার্স (৪)- আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেস আইয়ার (৮ কোটি), সুনীল নারায়ণ (৬ কোটি)
  • রাজস্থান রয়্যালস (৩)- সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)

আরও পড়ুন- নিলামে টেবিলে নিজেই উঠতে চেয়েছেন রশিদ! রিটেনশন লিস্টে দলে থাকলেন না যে বিশ্বকাঁপানো বিদেশিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget