এক্সপ্লোর

Ramadan celebration on IPL: দৃষ্টান্ত! সতীর্থ রশিদের সঙ্গে রমজানের উপবাস ওয়ার্নার-উইলিয়ামসনের

ক্রিকেট কি শুধু খেলা বা বিনোদন? নাকি ক্রিকেট মানে বেড়াজাল আর গোঁড়ামির গণ্ডি পেরিয়ে এক জিয়নকাঠি, বাঁচার রসদ, মূল্যবোধও?

চেন্নাই: ক্রিকেট কি শুধু খেলা বা বিনোদন? নাকি ক্রিকেট মানে বেড়াজাল আর গোঁড়ামির গণ্ডি পেরিয়ে এক জিয়নকাঠি, বাঁচার রসদ, মূল্যবোধও?

আমাদের চারপাশ যখন উগ্র সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে তোলপাড়, তখন এক নতুন পথ দেখিয়ে গেল আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের মুসলিম ক্রিকেটার রশিদ খানের সঙ্গে পবিত্র রমজানের উপবাস করলেন ভিন ধর্মের ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। যা তৈরি করল নতুন দৃষ্টান্ত। সেই সঙ্গে ফের একবার প্রমাণ হয়ে গেল, খেলার মাঠে সবই সম্ভব। বিশ্ব সৌভাতৃত্বের এক অনন্য নিদর্শন হয়ে রইল গোটা ঘটনা।

রশিদ খান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সেরা বোলিং অস্ত্র। আফগানিস্তানের লেগস্পিনারের ঘূর্ণিজালকে সম্বল করে প্রচুর ম্যাচ জিতেছে হায়দরাবাদ। আইপিএলের মধ্যেই এবার চলছে রমজানের উপবাস। রশিদ নিজেও উপবাস করছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, সারাদিন উপবাসের পর খাবার খেতে বসেছেন। সঙ্গী? সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক, অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক তথা সানরাইজার্স হায়দরাবাদ দলের অন্য়তম সদস্য কেন উইলিয়ামসন। ভিডিওটিতে রশিদ জানান যে, তাঁর সঙ্গেই রমজানের উপবাস করছেন ওয়ার্নার ও উইলিয়ামসন। ওয়ার্নারের কাছে তিনি জানতে চান, উপবাসের পর কী মনে হচ্ছে? হাসতে হাসতে অজি ক্রিকেটার বলেন, দারুণ অনুভূতি। তবে এবার পিপাসা পেয়েছে। খিদেও পেয়েছে খুব। 

রশিদ ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'দুই কিংবদন্তি আজ আমাদের সঙ্গে উপবাস করছে।' পবিত্র রমজান মাসে প্রত্যেক দিন রোজা রেখেই অনুশীলনে যোগ দিচ্ছেন আইপিএলের বিভিন্ন দলের মুসলিম সম্প্রদায়ের ক্রিকেটাররা। সানরাইজার্স হায়দরারাদের ড্রেসিংরুমে প্রত্যেক দিন একসঙ্গে উপবাস ভেঙে ইফতারে সামিল হচ্ছেন রশিদ খান, মুজিব উর রহমান, খলিল আহমেদরা। ম্যাচের দিনগুলিতেও বাদ যাচ্ছে না সেই রীতি। সেই নিষ্ঠা দেখে মুগ্ধ হয়ে রশিদ খানদের সঙ্গে একদিনের উপবাস রাখলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। তা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget