এক্সপ্লোর

MS Dhoni: প্র্যাক্টিসে বিধ্বংসী মেজাজে ধোনি, বল উড়ছে গ্যালারিতে

IPL 2022: তিনি, মহেন্দ্র সিংহ ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেড় বছরেরও বেশি সময় আগে। বয়স ছুঁয়েছে চল্লিশের কোঠা। তবু ক্রিকেটার হিসাবে যে চল্লিশেও চালশে পড়েনি, প্রমাণ করে দিচ্ছেন ধোনি।

মুম্বই: আইপিএলে (IPL) তিনি ও চেন্নাই সুপার কিংস (CSK) যেন সমার্থক হয়ে গিয়েছেন। স্পট ফিক্সিং কাণ্ডে বহিষ্কারের পর ফিরে এসে তাঁর নেতৃত্বেই ফের চ্যাম্পিয়নশিপের আলোয় ফিরেছিল সিএসকে। বয়স নিয়ে প্রশ্নকে বাউন্ডারির বাইরে উড়িয়ে গত আইপিএলেও সিএসকে-কে চ্যাম্পিয়ন করেছেন।

তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেড় বছরেরও বেশি সময় আগে। বয়স ছুঁয়েছে চল্লিশের কোঠা। তবু ক্রিকেটার হিসাবে যে চল্লিশেও চালশে পড়েনি, প্রমাণ করে দিচ্ছেন ধোনি।

কীভাবে?

দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। গতবারের ফাইনালে শাহরুখ খানের নাইটদের হারিয়েই ট্রফি জিতেছিল ধোনির সিএসকে। টুর্নামেন্টের প্রথা মেনে এবার প্রথম ম্যাচেই মুখোমুখি দুই দল। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সব দলই। প্র্যাক্টিস চলছে মেন ই ইয়েলো (সিএসকে দলকে এই নামে ডাকেন সমর্থকেরা)-রও। 

অনুশীলনে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ধোনিকে। পুল, কাট, হেলিকপ্টার শট, বাদ যাচ্ছে না কিছুই। সম্প্রতি চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ধোনিকে দেখা যাচ্ছে বিধ্বংসী ছন্দে। মাঝ পিচে ব্যাট করতে দেখা গিয়েছে ধোনিকে। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে দলের অন্যতম সহকারী কোচ মাইকেল হাসি। নিজেদের মধ্যে ম্যাচ সিচুয়েশন প্র্যাক্টিস করছিলেন ধোনিরা। ব্যাট করার সময় ধোনিকে একের পর এক বল ওড়াতে দেখা গেল গ্যালারিতে। মাইকেল হাসি হরাত তুলে ছক্কার ইঙ্গিত করলেন।

প্র্যাক্টিসে কোনও বোলারকেই রেয়াত করেননি ক্যাপ্টেন কুল। এমনকী, উইকেটকিপারের মাথার ওপর দিয়েও বল উড়িয়েছেন বাউন্ডারির বাইরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধুমাত্র ট্যুইটারেই প্রায় এক লক্ষ মানুষ দেখেছেন ভিডিও। ধোনির ছন্দ দেখে সিএসকে ভক্তরাও আশায় বুক বাঁধছেন। ধোনির হাত ধরেই যেন পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি আসে ঘরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget