Rohit Sharma: 'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
Mumbai Indians: যতীন সাপ্রুর সঙ্গে এক আলাপচারিতায় রোহিত দলের অভিযান নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথা জানান ও কেন তিনি চান শিরোপা জয়ের চিন্তায় মগ্ন না হয়ে দল যেন ক্রিকেটটা উপভোগ করে, এই বার্তা দেন।

মুম্বই: শেষ পর্যন্ত ফের রোহিত শর্মাকে(Rohit Sharma) দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) অধিনায়ক হিসেবে। আর দায়িত্ব ফের পাওয়ার পরই মুম্বই সমর্থক ও টিম ম্যানেজমেন্টের দিকে একটি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তিনি। পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক রোহিত ফের মুম্বইয়ের নেতত্ব পাওয়ার পর বলেন, আইপিএল ট্রফি জেতার কথা না ভেবে সামনের কাজগুলোতে মনোযোগ দেওয়া। মরশুর শুরুর আগে খেলােয়াড়দের বার্তা দিয়েছেন রোহিত যে চ্যাম্পিয়নশিপের প্রত্যাশা আলাদা করে না করতে, তাতে চাপ বাড়বে।যতীন সাপ্রুর সঙ্গে এক আলাপচারিতায় রোহিত দলের অভিযান নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথা জানান ও কেন তিনি চান শিরোপা জয়ের চিন্তায় মগ্ন না হয়ে দল যেন ক্রিকেটটা উপভোগ করে, এই বার্তা দিতে চান সেটাও বলেন।
রোহিতের মতে, একটি টুর্নামেন্ট জেতা হল পুরো মরশুম জুড়ে বেশ কিছু বিষয়ের সঠিক সমন্বয়ের ফলাফল। তাঁর মতে, শিরোপার প্রত্যাশায় নিজেদের ওপর চাপ সৃষ্টি না করে খেলোয়াড়দের উচিত সঠিক পরিবেশ তৈরি করা ও তাৎক্ষণিক কাজগুলো ঠিকভাবে করার দিকে মনোযোগ দেওয়া। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ফের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর রোহিত বলছেন, 'দলে আমাদের প্রথমে কী করা দরকার? আমি দেখতে চাই যে সবাই এই দলের হয়ে খেলাটা উপভোগ করছে, মাঠে একে অপরের সঙ্গে আনন্দ করছে। আর এভাবেই স্বাভাবিকভাবে পারফরম্যান্স বেরিয়ে আসে।'
Watch Ro in a heart-to-heart with Jatin Sapru as he talks about returning as आपला Captain, and shares a very special message for आपली Paltan! 📹💙 #MumbaiIndians #CaptainRo https://t.co/Lc0Bl0kjbV
— Mumbai Indians (@mipaltan) November 28, 2026
নেতৃত্বভার ফের নিতে চাননি রোহিত?
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে যখন রোহিত শর্মাকে ফের নেতৃত্বভার দেওয়া হয়েছিল, তখন না কি তিনি তা গ্রহণ করতে চাননি। হিটম্য়ান বলছেন, 'সত্যি বলতে শুরুতে আমার ভাবনা ছিল, আমি আবার অধিনায়কত্ব নিতে প্রস্তুত নই। আমাকে ফিরে গিয়ে এ নিয়ে ভাবতে হয়েছে। অনেক কিছুই হয়ে গিয়েছিল। আমি জানতাম না, এই দায়িত্ব নেওয়ার মতো মানসিক অবস্থায় আমি আছি কি না। আমি আমার স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলছিলাম। আকাশ অম্বানি আমাকে ফোন করেছিলেন। তারপর আমরা একসঙ্গে আলোচনা করি, দলকে এগিয়ে নিয়ে যেতে কী করা যেতে পারে। নানা বিষয় নিয়ে কথা হয়েছে।'




















