এক্সপ্লোর

IPL 2022: বিফলে ঋদ্ধির লড়াই, গুজরাতকে হারিয়ে আইপিএলে দ্বিতীয় জয় মুম্বইয়ের

IPL 2022 GT vs MI: তার মধ্যে ব্যাটিংয়ে তখন ডেভিড মিলারের (David Miller) মত বিস্ফোরক ব্যাটার। কিন্তু স্নায়ুর চাপ সামলে নিয়ন্ত্রিত বোলিং করলেন ড্যানিয়েল স্যামস (Daniel Sams)।

মুম্বই: দুর্ধর্ষ ম্যাচ। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য। যে কোনও মুহূর্তে যে কোনও দলের অধিনায়কের মুখ হাসি ফুটতে পারে। এইরকম সময় যে কোনও বোলারই চাপে পড়ে যেতে বাধ্য। তার মধ্যে ব্যাটিংয়ে তখন ডেভিড মিলারের মত বিস্ফোরক ব্যাটার। কিন্তু স্নায়ুর চাপ সামলে নিয়ন্ত্রিত বোলিং করলেন ড্যানিয়েল স্যামস। এবারের আইপিএলে মুম্বইকে দ্বিতীয় জয় এনে দিলেন। এখনও পর্যন্ত এই নিয়ে দ্বিতীয় জয় এটি মুম্বইয়ের। গুজরাতকে ৫ রানে হারিয়ে দিল রোহিত বাহিনী।

ঋদ্ধি-গিলের অর্ধশতরান বিফলে

চলতি আইপিএলে ধারাবাহিকতা ধরে রাখলেন ঋদ্ধিমান সাহা। বাংলার এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার প্রতি ম্যাচেই গুজরাতকে ওপেনিংয়ে ভরসা জোগাচ্ছেন। এদিনও ঝোড়াে অর্ধশতরানের ইনিংস খেললেন ঋদ্ধি। ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেললেন ঋদ্ধি। অন্যদিকে গিলও এদিন রান পেলেন। তিনি ৩৬ বলে ৫২ রান করে সমসংখ্যক বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে। কিন্তু ১৭৮ রান তাড়া করতে নেমে মিডল অর্ডারের যে দায়বদ্ধতা দরকার ছিল, এদিন গুজরাতের ব্যাটিং লাইন আপ থেকে তা পাওয়া গেল না। হার্দিক ২৪ রান করে রান আউট হয়ে ফিরলেন। রান পেলেন না তেওয়াটিয়াও। তিনিও ৩ রান করে ফিরে যান। শেষ দিকে ডেভিড মিলার ১৪ বলে অপরাজিত ১৯ রান করলেও তরী পার করতে পারেননি। শেষ ওভারে ৬ বলে মাত্র ৯ রান দরকার ছিল। এত অল্প রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করলেন ড্যানিয়েল স্যামস। সেই ওভারে মাত্র ৪ রানই করতে পারলেন মিলার। স্যামসের স্লোয়ার ডেলিভারির সামনে রানই করতে পারলেন না প্রোটিয়া তারকা। শেষ পর্যন্ত ১৭২ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস।

রানে ফিরলেন রোহিত শর্মা

এদিন প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন রোহিত ও ঈশান। ২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন রোহিত। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান হিটম্যান। ঈশান কিষাণও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন। তিনি ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। তবে রান পাননি সূর্যকুমার যাদব। তিনি ১৩ রান করে ফিরে যান। ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন তিলক ভার্মাও। লোয়ার অর্ডারে টিম ডেভিড ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। তবে রান পাননি কায়রন পোলার্ড।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget