এক্সপ্লোর

MS Dhoni: আইপিএলে অন্যতম সফল অধিনায়ক, কোথায় থামলেন ধোনি?

IPL 2022: চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি দলের পরবর্তী অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাডেজাকে বেছে নিয়েছেন। অধিনায়কত্ব ছাড়লেও, চেন্নাইয়ের হয়ে খেলা চালিয়ে যাবেন ধোনি।

মুম্বই: আইপিএলে (Indian Premier League) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রসঙ্গ উঠলেই সবার আগে যাঁর নাম আসে, তিনি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। এতদিন আইপিএলে ধোনির অধিনায়কত্বেই খেলেছে সিএসকে। ধোনিকে ছাড়া দলটার কথা ভাবাই যায় না। কিন্তু এবার সিএসকে-র অধিনায়কত্ব ছেড়ে দিলেন ধোনি। তাঁর বদলে নতুন অধিনায়ক হলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এখন থেকে সাধারণ খেলোয়াড় হিসেবে দলে থাকবেন ধোনি। এই খবরে সিএসকে সমর্থকরা মর্মাহত। তাঁরা ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মানতে পারছেন না।  

চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন ধোনি

এক বিবৃতিতে সিএসকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দলকে পরিচালনা করার জন্য রবীন্দ্র জাডেজাকে বেছে নিয়েছেন। ধোনি এই মরসুম এবং তারপরেও দলের প্রতিনিধিত্ব করবেন।’

অধিনায়ক হিসেবে ধোনির রেকর্ড

সিএসকে-র অধিনায়ক হিসেবে ধোনির রেকর্ড অসাধারণ। তিনি দলকে চারবার আইপিএল এবং দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। ধোনির নেতৃত্বে ২০১০-এ প্রথমবার আইপিএল জেতে সিএসকে। এই মরসুমে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে সিএসকে। পরের মরসুমেও আইপিএল জেতেন ধোনিরা। ২০১৪ সালে ফের তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। এরপর অবশ্য ট্রফি জয়ের জন্য কয়েক মরসুম অপেক্ষা করতে হয় চেন্নাইকে। ২০১৮ সালে তৃতীয়বার আইপিএল জেতে সিএসকে। গত মরসুমেও ধোনিরা আইপিএল চ্যাম্পিয়ন হন।

আরও পড়ুন ''তুমিই আমাদের ক্যাপ্টেন থাকবে'', ধোনি নেতৃত্ব ছাড়তেই আবেগঘন বার্তা সমর্থকদের

রোহিত শর্মা (Rohit Sharma) ও ধোনি, দু’জনেই ৬টি করে ট্রফি জিতেছেন। ধোনি, রোহিত ও গৌতম গম্ভীরই (Gautam Gambhir) আইপিএলে ভারতীয় অধিনায়ক হিসেবে একাধিকবার দলকে চ্যাম্পিয়ন করতে পেরেছেন। ধোনিই একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ধোনিই একমাত্র অধিনায়ক হিসেবে আইপিএলে ২০০-র বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন।

অবসরের পথে ধোনি?

এরকম চমকপ্রদ রেকর্ডের অধিকারী ধোনি এবার নেতৃত্ব ছেড়ে দিলেন। তাঁর এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, তাহলে কি আইপিএল থেকেও সরে যাওয়ার পথে হাঁটতে চলেছেন অন্যতম সফল অধিনায়ক? এটাই কি তাঁর শেষ মরসুম? এ বিষয়ে অবশ্য এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার জন্য মরসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget