এক্সপ্লোর

IPL 2022: এবার আরসিবি স্কোয়াড চ্যাম্পিয়ন হওয়ার মতোই, দাবি ম্যাক্সওয়েলের

IPL 2022 News: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিনটি ম্যাচ খেলে ফেললেও, এখনও মাঠে নামেননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। শনিবার প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি।

মুম্বই: চলতি আইপিএল-এ (IPL 2022) এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে একটিও ম্যাচ খেলেননি অস্ট্রেলিয়ার (Australia) তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তবে শনিবার পুণেতে (Puna) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে তিনি খেলবেন। সেই ম্যাচে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তিনি আরসিবি-র নতুন অধিনায়ক ফাফ দু প্লেসির (Faf du Plessis) প্রশংসা করেছেন। ম্যাক্সওয়েলের মতে, দু প্লেসি নিজের পারফরম্যান্সের মাধ্যমে দলের সামনে উদাহরণ হয়ে উঠছেন। তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকেরও (Dinesh Karthik) প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল।

গত মরসুমেও আরসিবি-র হয়ে খেলেছিলেন ম্যাক্সওয়েল। এবারের নিলামের আগে তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছিল আরসিবি। তাঁদের মধ্যে ছিলেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। এবার পারফরম্যান্সের মাধ্যমে তাঁর উপর ফ্র্যাঞ্চাইজির আস্থার মর্যাদা দিতে চান ম্যাক্সওয়েল।

পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আরসিবি

এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ তিনটি ম্যাচ খেলেছে আরসিবি। তার মধ্যে জয় এসেছে দু’টি ম্যাচে। এখন পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে আরসিবি। তা সত্ত্বেও দলের পারফরম্যান্সে খুশি ম্যাক্সওয়েল। তাঁর বক্তব্য, ‘আমরা সত্যিই ফাফের নেতৃত্বে খুশি। আমাদের মনে হচ্ছে, ও ফ্র্যাঞ্চাইজির জন্য দারুণ কাজ করছে। ও যেভাবে শুরু করেছে, তাতে বলাই যায়, ড্রেসিংরুমে সবার কাছ থেকে শ্রদ্ধা আদায় করে নিয়েছে। ও যে শুধু নিজের কাজের মাধ্যমে সবার সামনে উদাহরণ হয়ে উঠছে তা-ই নয়, ও দুর্দান্ত পারফরম্যান্সও দেখাচ্ছে। ওর মতো একজন টপ অর্ডারে থাকলে সেটা ফ্র্যাঞ্চাইজির জন্য অসাধারণ ব্যাপার।’

ম্যাক্সওয়েল আরও বলেছেন, ‘আমাদের দল ট্রফি জেতার মতোই শক্তিশালী। অধিনায়কের পাশে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে। তারা অধিনায়ককে সাহায্য করতে পারবে। ফলে ওকে একাই সব চাপ নিতে হবে না। আশা করি আমরা বিভিন্ন সময়ে ওকে সাহায্য করতে পারব। আমরা সৌভাগ্যবান যে এরকম শক্তিশালী দল পেয়েছি। আশা করি এই দল নিয়ে চ্যাম্পিয়ন হতে পারব।’

সেরা শিরোনাম

Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
Angkrish Raghuvanshi: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget