এক্সপ্লোর

IPL Purple Cap : আরব সাগর তীরে রশিদ ঘূর্ণির কামাল, পার্পল ক্যাপ দখলে নিলেন আফগান বোলার

IPL 2023 : ৪ উইকেট নেওয়ার সুবাদে এবারের আইপিএলে ২৩ টি শিকার ঝুলিতে তুলে ফেলেছেন রশিদ খান।

মুম্বই : ওয়াংখেড়েতে রশিদ ঘূর্ণির কামাল। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়ে এবারের আইপিএলে পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে বাকি সবাইকে পিছনে ফেলে দিলেন রশিদ খান (Rashid Khan)। ঝোড়ো শুরুর পর একই ওভারে প্রথমে রোহিত শর্মা ও ইশান কিষাণকে সাজঘরে ফিরিয়ে জোড়া ধাক্কা দিয়ে শুরু করেছিলেন। তারপর তরুণ তুর্কি নেহাল ওয়াধেরাকে বোল্ড ও নিজের বোলিং শেষের ঠিক আগে বিগ হিটার টিম ডেভিডকে কট অ্যান্ড বোল্ড। গুজরাত টাইটান্স (Gujarat Titans) মুম্বইয়ের মোট ৫ টি উইকেট নিতে সক্ষম হয়েছে, যার মধ্যে ৪টিই আসে রশিদের সুবাদে।

চলতি আইপিএলে একমাত্র হ্যাটট্রিকারী রশিদ আরও ৪ টি উইকেট নিয়ে এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ২৩ টি উইকেট নিয়ে ফেললেন। যার সুবাদে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার দৌড়ে এগিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে করে ফেললেন আফগান বোলার। এবারের আইপিএলে প্রথমবার কোনও ম্যাচে ৪ উইকেট ও ৮.০৪ ইকোনমিতে ২৩ উইকেট নিয়ে বেগুনি টুপি অর্জনের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রশিদ খান। টপকে গেলেন যুযবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে আইপিএলের মঞ্চে ইতিহাস গড়ার দিনে চলতি প্রতিযোগিতায় ২১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে পৌঁছেছিলেন রাজস্থানের বোলার। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে রশিদ চার উইকেট নিয়ে ঝুলিতে ২৩ উইকেট নিয়ে চাহালকে পার্পল ক্যাপের তালিকায় দুই নম্বরে ঠেলে দিয়েছেন। 

এদিকে, জোড়া উইকেট তুলে নিয়ে গুজরাতকে মুম্বইয়ের হারানোর কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে পার্পল ক্যাপের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন পীযূষ চাওলা (Piyush Chawla)। ১২ ম্যাচের শেষে আইপিএলের মঞ্চে অভিজ্ঞ এই স্পিনারের ঝুলিতে আপাতত ১৯ উইকেট। একই ম্যাচ খেলে সমসংখ্যক উইকেট পেয়েছেন মহম্মদ শামিও (Mohammed Shami)। মুম্বইয়ের বিরুদ্ধে কোনও উইকেট না পাওয়া শামির ইকোনমি ৭.৭৪। তাঁর স্থান তালিকার চার নম্বরে। আর ৭.৫৯ ইকোনমি নিয়ে তালিকার তিন নম্বরে পীযূষ। বেগুনি টুপি দখলের তালিকায় পাঁচ নম্বরে তুষার দেশপাণ্ডে (Tushar Despande)। চেন্নাই সুপার কিংসের পেসারের দখলেও ১২ ম্যাচে ১৯ উইকেট। তবে তাঁর ইকোনমি ১০.০১। 

আরও পড়ুন- ব্যর্থ রশিদের বিধ্বংসী ইনিংস, সূর্যর দাপটে ওয়াংখেড়েতে ২৭ রানে জয়ী মুম্বই

বরুণ চক্রবর্তী (১৭), রবীন্দ্র জাদেজা (১৬), অর্শদীপ সিংহ (১৬), মহম্মদ সিরাজ (১৫) ও  রবিচন্দ্রন অশ্বিন (১৪) পার্পল ক্যাপের তালিকায় এই মুহূর্তে যথাক্রমে ছয় থেকে দশ নম্বরে রয়েছেন।

আরও পড়ুন: গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget