এক্সপ্লোর

IPL 2024: নিজের পায়ে কি নিজেই কুড়ুল মারলেন হার্দিক? মুম্বই অধিনায়ককে খোঁচা প্রাক্তন পেসারের

Tata IPL 2024: ব্যাট হাতে রান করতে পারছেন না পর্যাপ্ত। এমনকী মুম্বই অধিনায়ক হিসেবেও চূড়ান্ত ব্যর্থই বলা যায়। এখনও পর্যন্ত ৯ ম্য়াচ এবারের মরশুমে খেলেছেন হার্দিক।

কলকাতা: সময়টা সত্যিই ভীষণ খারাপ যাচ্ছে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নিজেই ঢাকঢোল পিটিয়ে যোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। অধিনায়কত্বও পেয়েছিলেন। কিন্তু কোনও সিদ্ধান্তই যে তাঁর পক্ষে যাবে না তা বোধহয় বুঝতে পারেননি বঢোদরার অলরাউন্ডার। বল হাতে প্রচুর রান খরচ করছেন। ব্যাট হাতে রান করতে পারছেন না পর্যাপ্ত। এমনকী মুম্বই অধিনায়ক হিসেবেও চূড়ান্ত ব্যর্থই বলা যায়। এখনও পর্যন্ত ৯ ম্য়াচ এবারের মরশুমে খেলেছেন হার্দিক। মুম্বই জয় পেয়েছে ৩ ম্য়াচে। প্লে অফের রাস্তাও কঠিন হচ্ছে ক্রমেই পাঁচবারের খেতাবজয়ীদের জন্য।

হার্দিকের মুম্বইয়ে কামব্যাক করা ও ব্যর্থতার জন্য চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে হার্দিক আদৌ সুযােগ পাবেন কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে শিবম দুবেকে এগিয়ে রাখছেন হার্দিকের থেকে। তবে প্রাক্তন ভারতীয় পেসার বরুণ অ্য়ারণ অবশ্য হার্দিককেই এগিয়ে রাখছেন এই লড়াইয়ে। তবে হার্দিককে খোঁচাও দিয়েছেন বরুণ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমার মনে হয় হার্দিক নিজেও ভাবছে যে ও কেনই বা এল মুম্বই ইন্ডিয়ান্সে। এখানে এসে যে চাপটা ওকে সামলাতে হচ্ছে, তার কোনও দরকার ছিল না। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে ওখানে সাফল্য পেয়েছে। প্রথমবারেই দল চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বিতীয়বারেই রানার্স আপ। ওর কী দরকার ছিল মুম্বইয়ে আসার?''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Sports India (@starsportsindia)

এরপরই প্রাক্তন ভারতীয় পেসার আরও বলেন, ''হার্দিক মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলেছিল। মুম্বই ইন্ডিয়ান্সকে ভালবাসে ও। এখানকার সমর্থকদের টানে এসেছিল ও। কিন্তু অধিনায়কত্বের চাপ ওর পক্ষে সমস্যা বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় নেতৃত্বের চাপ সরে গেলে ওর পারফরম্য়ান্সেও অনেক উন্নতি হবে আগের মত।''

এখনও পর্যন্ত চলতি আইপিএলে মুম্বই অধিনায়ক হিসেবে হার্দিক ৯ ম্য়াচ খেলে ১৯৭ রান করেছেন মাত্র। ১৫১.৫৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ৩০ বছরের অলরাউন্ডার ঝুলিতে পুরেছেন মাত্র ৪ উইকেট। আসন্ন টি-টায়েন্টি বিশ্বকাপে হার্দিককে নেওয়ার ক্ষেত্রে একটা বিষয়ে নির্বাচকরা পরিষ্কার করে দিয়েছিলেন যে যদি বঢোদরার অলরাউন্ডার নিজের কোটার পুরো চার ওভার করতে পারেন, তবেই তাঁর কথা ভাবা হবে। কিন্তু ব্যক্তিগত ও দলের পারফরম্য়ান্স কোনও কিছুই হার্দিকের পক্ষে যাচ্ছে না।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget