এক্সপ্লোর

IPL 2025: আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার, তবে দেওয়া হল শর্ত

Mitchell Marsh: আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মিচেল মার্শ। তাঁকে আইপিএলে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হল। তবে শর্তসাপেক্ষে।

লখনউ: তিনি অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ক। ব্যাটে-বলে দলের ভরসা। আইপিএলে (IPL 2025) লখনউ সুপার জায়ান্টস  (Lucknow Super Giants) দলে রয়েছেন। যদিও চোটের কারণে প্রবল অনিশ্চিত ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষও তাঁকে নিয়ে উৎকণ্ঠায় ছিল।

অবশেষে আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। তাঁকে আইপিএলে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হল। তবে শর্তসাপেক্ষে। শুধু ব্যাটার হিসাবে আইপিএলে খেলতে পারবেন মার্শ। তাঁর বোলিং করায় নিষেধাজ্ঞা রয়েছে। আগামী সপ্তাহের গোড়ার দিকে তাঁর ভারতে পৌঁছে যাওয়ার কথা।

পিঠের চোটে কাবু মার্শ। অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ককে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) দেখা যায়নি চোটের জন্যই। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকেও ছিটতে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী অজি তারকা। তাঁর পিঠের নীচের অংশে ব্যথা ও অসাড় ভাবই ছিল নেপথ্যে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের মরশুমের একটা বড় অংশে পাওয়া যায়নি মার্শকে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড সফরের সময় কোমরের ডিস্কে চোট পেয়েছিলেন মার্শ। সেই চোটই তাঁকে ভোগাচ্ছে বলে আশঙ্কা।

ফেব্রুয়ারি মাসের গোড়ায় একজন পিঠের বিশেষজ্ঞ চিকিৎসকে দেখান মার্শ। তারপর পরামর্শ মতো কিছুদিন বিশ্রাম নেন। সম্প্রতি ব্যাটিং শুরু করেছেন। এলএসজি-র জার্সিতে শুধু ব্যাটার হিসাবে তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, আইপিএলে তাঁর নতুন দল লখনউ সুপার জায়ান্টস ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে তাঁকে। ১৮ মার্চ লখনউ শিবিরে যোগ দেওয়ার কথা মার্শের। সেখানে আর এক অস্ট্রেলীয় জাস্টিন ল্যাঙ্গারের প্রশিক্ষণে খেলবেন মার্শ।

আরও পড়ুন: আইপিএলের আগেই বিরাট সুখবর কেকেআর শিবিরে, ফিট দ্রুততম বোলার, চিন্তা বাড়ল প্রতিপক্ষদের!

৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পারথ স্কর্চাসের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন মার্শ। তারপর থেকে আর তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। বিবিএলেও পারথ স্কর্চার্সের শেষ দুই ম্যাচে খেলেননি। বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল মার্শকে।

গত তিন আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে খেলেছেন মার্শ। সেখানেও তাঁকে চোট আঘাত ভুগিয়েছে। গত বছরের আইপিএলের সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। মাত্র ৪ ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়। তারপর টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছঠিলেন।

এদিকে, মার্শের মতোই আইপিএলের আগে ফিট হয়ে যাওয়ার কথা প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc) ও জশ হ্যাজলউডেরও (Josh Hazlewood)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget