এক্সপ্লোর

IPL 2025: সিএসকের বিরুদ্ধে লিগ ডবল সম্পূর্ণ করে আইপিএল পয়েন্ট টেবিলে কততে উঠে এল আরসিবি? কেকেআরই বা কততে?

Royal Challengers Bengaluru: প্রথম দল হিসাবে এবারের আইপিএলে আট ম্যাচ জিতে নিয়েছে আরসিবি।

বেঙ্গালুরু: আরসিবি বনাম সিএসকের (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings) ম্যাচ মানেই বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিংহ ধোনির দ্বৈরথ। ভারতীয় ক্রিকেটের দুই মহারথীর লড়াইয়ে কে জয়ের হাসি হাসবে, সেই নিয়ে বরাবরই বাড়তি আগ্রহে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন সকলে। এবারের ম্যাচেও তেমনটাই হয়েছিল। শনিবার, ৪০ ওভারের লড়াইয়ের পর দর্শকরা যে দারুণ এক পয়সা উশুল ম্য়াচ দেখলেন, তা কিন্তু বলাই বাহুল্য।

হাড্ডাহাড্ডি ম্যাচে একবার সিএসকের দিকে জয়ের পাল্লা ভারি হয়েছিল, তো কখনও আবার আরসিবি ম্যাচে এগিয়ে গিয়েছিল। একেবারে শেষ বল অবধি ম্যাচ কে জিতবে, তা বোঝা যাচ্ছিল না। তবে শেষমেশ সিএসকেকে হারতে হল। দুই রানে ম্যাচ জিতে নিল আরসিবি। এই প্রথমবার এক মরশুমে দুই ম্যাচই জিতল আরসিবি। এই নিয়ে এবারের আইপিএলে (IPL 2025) আট ম্যাচ জিতে গেল আরসিবি। সাধারণত আট জয় প্লে-অফের জন্য যথেষ্ট হয়। গত মরশুমে তো আরসিবি সাত ম্যাচ জিতেও প্লে-অফে পৌঁছেছিল। তবে এখনও খাতায় কলমে আরসিবির প্লে-অফ নিশ্চিত নয়।

তবে খুব হেরফের না হলে তারা প্লে-অফে পৌঁছবে। আপাতত কিন্তু প্রথম দল হিসাবে আট ম্যাচ জিতে একেবারে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল রজত পাতিদারদের দল। মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স সাত ম্যাচ করে জিতে নেট রান রেটের পার্থক্যের কারণে যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে। পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস, দুই দলই ছয় ম্যাচ জিতে একই কারণে যথাক্রমে চার ও পাঁচে। ষষ্ঠ স্থানে লখনউ সুপার জায়ান্টস। চার জয় ও একটি অমীমাংসিত ম্যাচে নয় পয়েন্টের সুবাদে সপ্তম স্থানে রয়েছে কেকেআর।

 

রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস কিন্তু ইতিমধ্যেই এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থানের পর নয় নম্বরে থাকলেও তাঁদের অবশ্য এখনও খাতায় কলমে অন্তত প্লে-অফে পৌঁছনোর আশা রয়েছে। তবে এখনও সাত দল প্লে-অফের দৌড়ে ভালভাবেই রয়েছে। তাই প্রথম চারে শেষমেশ কারা জায়গা করে নেয়, সেই লড়াই কিন্তু বেশ মজাদার হতে চলেছে।   

সেরা শিরোনাম

Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
IPL 2027 Auction: প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?
প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?
IPL 2027 Auction: তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো
তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো
IPL 2027: তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?
তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget