এক্সপ্লোর

IPL 2025: আইপিএলের মাঝেই দেশ ফিরবেন বেথেল, পরিবর্তে কেকেআর প্রাক্তনীকে সই করাল আরসিবি

Royal Challengers Bengaluru: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে দলে জেকব বেথেল সুযোগ পাওয়ায় তিনি আরসিবির হয়ে আইপিএলের প্লে-অফে খেলতে পারবেন না।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের সংষর্ষের আবহে দিন দশেক বন্ধ ছিল আইপিএলের আসর (IPL 2025)। তারপরে ইতিমধ্যেই শুরু হয়েছে মেগা টুর্নামেন্ট । তবে এই সূচি বদলের জেরে একাধিক ফ্র্যাঞ্চাইজিকে সমস্যায় পড়তে হয়েছে। বহু তারকাই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে মাঝপথেই টুর্নামেন্ট ছাড়ছেন। সেই তালিকায় রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) তরুণ তুর্কি জেকব বেথেলও (Jacob Bethell)। এই ইংরেজ তারকার বদলে এক নাইট প্রাক্তনীকে সই করাল আরসিবি।

কে সেই তারকা? তিনি টিম সেফার্ত (Tim Seifert)। আরসিবি ইতিমধ্যেই প্লে-অফের জন্য নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ২৩ মে আরসিবি গ্রুপ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচের পরের দিনই, ২৪ মে ভারত ছাড়বেন বেথেল। ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। ২৯ মে থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে ইংল্যান্ড। সেই সিরিজ়ে সুযোগ পেয়েছেন বেথেল। তাই দেশের হয়ে খেলার জন্য তিনি আর আইপিএলের প্লে-অফে খেলতে পারবেন না। তাইজন্যই তাঁর বিকল্প হিসাবে কিউয়ি তারকাকে সই করাল আরসিবি।

বেথেলের বদলে ২৪ তারিখের পর থেকে আরসিবি হয়ে মাঠে নামতে পারবেন সেফার্ত। কিউয়ি তারকা কিপার-ব্যাটারকে দুই কোটি টাকার বিনিময়ে সই করাল আরসিবি। তিনি ৬৬টি আন্তর্জাতিক ম্য়াচ খেলে ১৫৪০ রান করেছেন।  

কেকেআরে মিস্ট্রি স্পিনার

আইপিএল পুনরায় শুরু হলেও রোভম্যান পাওয়েল এবং মঈন আলি কেকেআর শিবিরে যোগ দেননি। পাওয়েলের পরিবর্তে মাত্র এক ম্যাচ বাকি থাকতে কেকেআরে এল এক নতুন স্পিনার। তিনি মধ্যপ্রদেশের শিবম শুক্লা (Shivam Shukla)। কেকেআর শিবিরেই সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী রয়েছেন। দুই বিশ্ববন্দিত স্পিনারই 'মিস্ট্রি স্পিনার' হিসাবে খ্যাত। সেই তালিকায় যুক্ত হলেন শিবম। 'মিস্ট্রি স্পিনার' হিসাবে তাঁরও সুখ্যাতি রয়েছে। রবিবারই ২৯ বছর বয়সি শিবমকে দলে নেওয়ার কথা কেকেআরের তরফে সরকারিভাবে জানানো হয়।

শিবম মধ্যপ্রদেশ টি-২০ লিগের প্রথম এডিশনে সকলকেই প্রভাবিত করেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন। এক ম্যাচে পাঁচটি উইকেটসহ টুর্নামেন্টে মোট ১০টি উইকেট নেন শিবম। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও গত মরশুমে মধ্যপ্রদেশের হয়ে খেলতে দেখা যায় তাঁকে। এবার তিনি নাইট শিবিরে যোগ দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget