এক্সপ্লোর

IPL 2025: আইপিএল মরশুমের শেষ লগ্নে তারকা ত্রয়ীকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স, কারা তাঁরা?

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সের তিন তারকা আইপিএল প্লে-অফের আগেই দেশের হয়ে খেলার জন্য ফিরে যাবেন। তাঁদেরই বদলি ক্রিকেটার ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স।

নয়াদিল্লি: এ মরশুমের আইপিএল (IPL 2025) একেবারে বিজনেস এন্ডে উপনীত। গ্রুপ পর্বের আর হাতে গোনা কয়েকটি ম্য়াচ বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে এক, দুই নয়, একেবারে তিনজন ক্রিকেটারকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। 

আইপিএলের প্লে-অফের তিনটি স্থান পাকা হয়ে গিয়েছে। আর বাকি মাত্র একটি স্থান। সেই স্থান দখলের লড়াইয়ে যে দুই দল রয়েছে তাদের অন্যতম হল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে পৌঁছনোর ভাল সুযোগ রয়েছে মুম্বইয়ের। তবে আইপিএলের প্লে-অফে উঠলেও, মুম্বই ইন্ডিয়ান্স দলের তিন তারকাকে পাবে না। নেপথ্যে টুর্নামেন্টের পরিবর্তিত সূচি। ভারত ও পাকিস্তান সংঘর্ষের আবহে ১০ দিন আইপিএল বন্ধ ছিল। তারপরেই বদলেছে টুর্নামেন্টের সূচি। এর জেরে একাধিক দল সমস্যায় পড়েছে।

আইপিএলের সময় সিংহভাগ দলই কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না। তবে আইপিএলের পরেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়দের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। আইপিএল সূচি বদলালেও, সেই আন্তর্জাতিক সূচি বদল হয়নি। এর ফলে আইপিএলের মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে যেতে হবে উইল জ্যাকস, রায়ান রিকেলটন, করবিন বশদের। এই তারকা ত্রয়ীর বদলেই জনি বেয়ারস্টো (Jonny Bairstow), রিচার্ড গ্লিসন (Richard Gleeson) এবং চরিথ আসালঙ্কাকে (Charith Asalanka) সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। সরকারি বিবৃতি দিয়ে এই তারকা ত্রয়ীকে সই করানোর কথা জানিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।

রিকেলটন ও বশ, দুই প্রোটিয়া তারকা দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ফাইনালের প্রস্তুতি সারতেই তাঁদের আগেভাগে ফিরে যেতে হবে। আর উইল জ্যাকস ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে ডাক পেয়েছেন। তাই তিনিও আইপিএলের মাঝপথেই ভারত ছাড়বেন। মুম্বই প্লে-অফে পৌঁছলে এই তিন তারকার কাউকেই পাবে না, তাই আগেভাগেই বিকল্প ক্রিকেটারদের নাম ঘোষণা করে গিল পল্টনরা।

 

পল্টনদের নতুন ত্রয়ীর মধ্যে বেয়ারস্টো ও গ্লিসন আগেও আইপিএলে খেলেছেন। গ্লিসন তো গত মরশুমেই সিএসকের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন। তবে আসালঙ্কাকে এর আগে আইপিএলে খেলতে দেখা যায়নি। লঙ্কান তারকা ২০ ওভারের শতাধিক ম্যাচের কেরিয়ারে ২৭০০-র অধিক রান করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget