এক্সপ্লোর

Rishabh Pant: লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?

IPL 2026: চলতি আইপিএল মরশুমে আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল লখনউ। শনিবার শেষ ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধেও হারতে হয়েছিল।

নয়াদিল্লি: গত আইপিএল মরশুম শুরুর আগে ঋষভ পন্থের পেছনে ২৭ কোটি টাকা খরচ করেছিল নিলামে। কিন্তু একেবারেই আশানুরুপ পারফর্ম্য়ান্স করতে পারেনি লখনউ সুপারজায়ান্টস। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছিল পন্থকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ বদলে গিয়েছে গত দুটো মরশুমে। গত দুটো মরশুমে একেবারেই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেননি পন্থ। চলতি আইপিএল মরশুমে আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল লখনউ। শনিবার শেষ ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধেও হারতে হয়েছিল। ১৪ ম্য়াচের মধ্য়ে মাত্র ৪টি ম্য়াচে জিততে পেরেছে লখনউ। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করেছে লখনউ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে লখনউয়ের জার্সিতে কী শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ? 

পঞ্জাব কিংস ম্যাচে হারের পর টম মুডি বলছেন, 'নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে পন্থকে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ফলাফলের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাচ্ছে। নেতৃত্বের চাপ পন্থের ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে। এটা ঠিক এই মরশুমটা আমাদের জন্য কঠিন ছিল। তা-ও সময় নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে। আমাদের সব কিছুই খতিয়ে দেখতে হবে।' ২০২৭ মরশুমের আগে নিশ্চিতভাবেই দল নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন টম মুডি।

ছেলের পারফরম্য়ান্স নিয়ে কী বলছেন সচিন? 
লখনউ সুপারজায়ান্টসের শেষ লিগ ম্য়াচে একাদশে সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। ছেলেকে নিয়ে গর্বিত বাবা সচিন লেখেন, 'খুব ভাল করেছ অর্জুন। গোটা মরশুমে তোমার আচরণে আমি গর্বিত। তুমি সবসময় নিজের দক্ষতার প্রতি আস্থা রেখেছিলে। শান্তভাবে ধৈর্য্য ধরে খেটে গিয়েছ এবং মরশুমের শেষ ম্যাচ অবধি সুযোগের অপেক্ষা করতে হলেও সবসময় ইতিবাচক থেকেছ। ক্রিকেটে সবসময় দক্ষতার পাশাপাশি ধৈর্য্যেরও পরীক্ষা হয় এবং তুমি সেই দুই পরীক্ষাই আজ ভালভাবে সামলেছে। মাটিতে পা রেখে খেলার প্রতি তোমার যে ভালবাসাটা সবসময় ছিল, সেই ভালবাসাটা বজায় রাখ। তোমায় সবসময় ভালবাসি।'

ম্য়াচে এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হয়ে সব বোলারদের মধ্যে অর্জুন তেন্ডুলকরের ইকোনমিই সবথেকে কম ছিল। তিনি অর্ধশতরান হাঁকানো ইনফর্ম প্রভসিমরন সিংহকে আউট করেন। অবশ্য ঋষভ পন্থ ক্যাচ না ফেললে অর্জুন আরও আগেই প্রভসিমরনকে সাজঘরে ফেরাতে পারতেন। তবে তাও যেখানে সব বোলার ১০ রানের অধিক প্রতি ওভার দেন, সেখানে অর্জুনের বোলিং সকলেরই নজর কাড়ে। ব্য়াট হাতেই তিনি এদিন পাঁচ রান করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Advertisement

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget