এক্সপ্লোর

DC vs KKR: রাজধানীতেই কেকেআর জার্সিতে অভিষেক ঘটছে মাথিশা পাথিরানার?

Kolkata Knight Riders: আইপিএলে নিজেদের বিগত তিন ম্যাচ নাগাড়ে জিতে ছন্দে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স।

নয়াদিল্লি: দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। তবে চোট সারিয়ে সেই ১৯ এপ্রিলই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার। তবে তারপরে কেকেআর দুই ম্যাচ খেলে ফেললেও এখনও অবধি কোনও ম্যাচেই খেলেননি তিনি। অবশেষে কি আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs KKR) মাঠে নামবেন তিনি?

রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআর মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) জানান পাথিরানা মাঠে ফেরার খুব কাছাকাছি রয়েছেন। তিনি বলেন, 'ও ম্যাচ খেলার খুব কাছাকাছি পৌঁছেছে, তবে ওর চোটটা এমনই যে সেই দিকটা ভেবে আমরা ওকে তড়িঘড়ি মাঠে নামাতে চাইছি না। আমরা তো সবাই চাইছি যে ও যাতে দ্রুত মাঠে ফেরে, তবে সময়টা খুব গুরুত্বপূর্ণ। ওর মতো গুণাবলী সম্পন্ন একজন আমাদের গ্রুপের আশেপাশে থাকাটা দারুণ বিষয়।'

কেকেআর নাগাড়ে তিন ম্যাচ জিতে খানিকটা ছন্দে ফিরেছে। তবে চূড়ান্ত হতাশাজনক প্রথমার্ধের জেরে প্লে-অফের রাস্তাটা কেকেআরের জন্যে এখনও অত্যন্ত কঠিন। কারুর উপর নির্ভরশীল না হয়ে প্লে-অফে পৌঁছনোর জন্য কেকেআরকে নিজেদের বাকি পাঁচ ম্যাচও জিততে হবে। তবে ব্র্যাভো জানাচ্ছেন দল লিগ তালিকায় কোথায় আছে, সেইসব নিয়ে খুব একটা বেশি ভাবছে না, খালি প্রতিটি ম্যাচে নজর দিয়ে, সেই ম্যাচেই জয়ের জন্য ঝাঁপাচ্ছে তারা।

আরও পড়ুন:- কেন গত বারের চ্যাম্পিয়ন আরসিবির 'হোমগ্রাউন্ডে' হবে না আইপিএল ফাইনাল? জানাল বিসিসিআই 

'আমরা টেবিলের দিকে তাকিয়ে খুব একটা উদ্বিগ্ন হচ্ছি না। আমাদের কোচেদের তরফে একটাই বার্তা দেওয়া হয়েছে যে প্রতিটি ম্যাচকেই শেষ সুযোগ ভেবে জয়ের জন্য ঝাঁপাও, বাকি ম্যাচগুলি জেতার দিকে নজর দাও, আর বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দাও।  আমাদের শুরুটা খুবই খারাপ হয়েছিল, তবে শেষ তিনটি ম্যাচে উন্নতির আভাস পাওয়া গিয়েছে এবং তাতে দলের সকলের আত্মবিশ্বাসও বেড়েছে। ফলাফলটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমাদের প্রস্তুতির প্রক্রিয়াটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।' জানান ব্র্যাভো।

কেকেআর ও দিল্লি ক্যাপিটালস আজ অরুণ জেটলি স্টেডিয়ামের ছয় নম্বর পিচে ম্যাচ খেলবে শোনা যাচ্ছে। এই পিচেই কিন্তু দিল্লি ক্যাপিটালস সুবিশাল ২৬৪ রান তুলেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। ভাল পিচ, ছোট মাঠ এবং তারকা ব্যাটারদের নিয়ে তৈরি এই দুই দলের আজকের ম্যাচও তাই হাইস্কোরিং হওয়ারই পূর্ণ সম্ভাবনা রয়েছে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget