এক্সপ্লোর

IPL Playoff: কেন গত বারের চ্যাম্পিয়ন আরসিবির 'হোমগ্রাউন্ডে' হবে না আইপিএল ফাইনাল? জানাল বিসিসিআই

IPL 2026: এই নিয়ে বিগত পাঁচ মরশুমের মধ্যে চতুর্থবার আমদাবাদে আইপিএলের ফাইনাল আয়োজিত হবে।

মুম্বই: গত বারের আইপিএল চ্যাম্পয়িন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই এবারের আইপিএলের প্রথম ম্যাচ আয়োজিত হয়েছে। নিয়মমাফিক সেই মাঠেই এবারের ফাইনালও (IPL Playoff 2026) আয়োজিত হত। তবে আইপিএলের প্লে-অফের ভেন্যু প্রাথমিকভাবে ঘোষণা করা হয়নি। অবশেষে এতদিনে প্লে-অফের ভেন্যুগুলি বিসিসিআইয়ের তরফে জানানো হল। সেখানে গত বারের ফাইনালিস্ট পঞ্জাব কিংসের নিউ মুল্লানপুরে একাধিক ম্যাচ থাকলেও, ফাইনাল চিন্নাস্বামী স্টেডিয়ামে নয়, বরং পাঁচ বছরে চতুর্থবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করার কথা জানানো হয়।

কিন্তু কেন চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আইপিএলের ফাইনাল সরিয়ে নিয়ে আসা হল? সেই বিষয়েও বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, 'কিছু পরিচালনগত ও সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে, বিশেষ পরিস্থিতিতে এই মরশুমের আইপিএল ২০২৬ প্লে-অফ তিনটি ভিন্ন ভেন্যুতে আয়োজিত হবে।' 

আরও পড়ুন:- MI-র বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং, ম্যাচশেষে ধোনিচিত ভঙ্গিমায় জয় উদযাপন, ভাইরাল কার্তিক শর্মার সেলিব্রেশন

বিসিসিআইয়ের বিবৃতিতে আরও জানানো হয়, 'বেঙ্গালুরুতেই প্রাথমিকভাবে আইপিএলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ওখানকার আধিকারিক এবং বোর্ডের কিছু কিছু তরফে এমন কিছু ব্যাতিক্রম দাবি করা হয়েছিল যা বিসিসিআইয়ের নির্ধারিত নির্দেশিকা ও নিয়মকানুনের পরিপন্থী, সেই কারণেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।'

ধর্মাশালায় ২৬ মে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে। পরের দিন মুল্লানপুরে হবে এলিমিনেটর ম্য়াচ। ২৯ মে ওই একই ভেন্যুতে খেলা হবে কোয়ালিফায়ার ২। এরপরে এর দুই দিন পরে ৩১ মে আমদাবাদে হবে আইপিএলের মেগাফাইনাল।

নিয়ম অনুযায়ী আইপিএল ফাইনাল গত বারের বিজয়ী দলের মাঠেই আয়োজিত হয়। তবে এই নিয়ম বদলে আমদাবাদে ফাইনাল ম্যাচ আয়োজনের ঘটনা কিন্তু এবার প্রথম নয়। এর আগেও গত বছর ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা থাকলেও, কালবৈশাখীর সম্ভাবনায় পরিবেশের দোহাই দিয়ে অবশ্য আইপিএলের ফাইনাল স্থানান্তরিত করা হয়। এবার টিকিট বন্টন নিয়ে সমস্যার জেরেই মূলত আইপিএল ফাইনাল স্থানান্তরিত হলে বলে অনেকে মনে করছেন।

আইপিএল শুরুর আগে কর্ণাটকের বিধায়ক বিজয়ননদ কাশাপ্পানভর দাবি করেছিলেন ভিআইপিদের টিকিটের লাইনে সাধারণ মানুষের মতো দাঁড়ানো উচিত নয়। পরিবর্তে তিনি প্রতিটি বিধায়কের জন্য পাঁচটি করে টিকিটের দাবি করেছিলেন। পরে কর্ণাটকের উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছিলেন সাংসদ এবং বিধায়কদের তিনটি করে টিকিট করে দেওয়া হবে। সম্ভবত এই নিয়মের জেরেই আইপিএল ফাইনাল বেঙ্গালুরু থেকে সরল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget