এক্সপ্লোর

LSG vs CSK match highlights: আকাশের বোলিংয়ের পর মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে CSK-কে দুরমুশ করল LSG

LSG vs CSK: ২০ বল ও সাত উইকেট বাকি রেখেই চেন্নাই সুপার কিংসকে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টস।

লখনউ: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের (LSG vs CSK) সামনে জয়ের লক্ষ্য খুব বড় না হলেও, একেবারে সোজাও ছিল না। তবে ইনিংসের শুরুটাই বিধ্বংসী মেজাজে করে লখনউ সুপার জায়ান্টসের জন্য জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। মাঝে নয় রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে সেই ভিত খানিকটা নড়বড় করলেও, শেষমেশ জয়ের হাসি হাসল ঋষভ পন্থের দলই। ২০ বল বাকি থাকতে সাত উইকেটে হলুদ ব্রিগেডকে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টস।  

ইনিংসের শুরুটাই বিধ্বংসীভাবে করে লখনউয়ের দুই ওপেনার মার্শ ও জশ ইংলিস। ইনিংসের পঞ্চম ওভারে অংশুল কম্বোজের বিরুদ্ধে নাগাড়ে চারটি ছক্কা হাঁকান মার্শ। মাত্র ২১ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন অজ়ি তারকা। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৮৬ রান যোগ করে লখনউ। ১০ ওভার শেষে সেই রান বেড়ে দাঁড়ায় বিনা উইকেটে ১২৪। বিরাট জয়ের পথে অগ্রসর হচ্ছিল লখনউ। তবে হঠাৎই ছন্দপতন। বড় শট মারতে গিয়ে ৩৬ রানে সাজঘরে ফেরেন ইংলিস। মুকেশ চৌধুরীর বলে আউট হন তিনি।

ঠিক পরের বলেই মুকেশ ফের সাফল্য পান। তবে এবার ফিল্ডার হিসাবে। নিকোলাস পুরানের মারা স্ট্রেট ডাইভ বাঁচাতে যান মুকেশ। তবে বল তাঁর হাতে লেগে নন স্ট্রাইক এন্ডের উইকেট ভেঙে দেয়। সেই সময় ক্রিজের বাইরে থাকায় রান আউট হন মিচেল মার্শ। ১০ রানের জন্য মরশুমে নিজের দ্বিতীয় শতরান হাতছাড়া করেন তিনি। ঠিক দুই ওভার পরে আব্দুল সামাদকে আউট করেন স্পেনসার জনসন। লখনউয়ের চাপ বাড়ে, রানের গতিও কমে।

আরও পড়ুন:- IPL-এ সর্বাধিকবার ম্যাচ সেরার পুরস্কার জয়ের কৃতিত্ব কিন্তু কোহলির নয়, সেই তালিকার শীর্ষে কে?

তবে সময় থাকতেই ফের একবার নিকোলাস পুরান ছন্দ খুঁজে পান। অংশুল কম্বোজের বিরুদ্ধ তিনি নাগাড়ে চারটি ছক্কা মেরে দলের জয় সুনিশ্চিত করেন। ৩২ রানে অপরাজিত থাকেন পুরান। মুকুল চৌধুরীর সংগ্রহ ১৩ রান। এই জয়ের সুবাদে কিন্তু প্লে-অফের দৌড় জমিয়ে দিল লখনউ। আরসিবির পরে প্লে-অফের দৌড়ে থাকা আরও দলের বিরুদ্ধে বড় জয় পেল তারা।

এর আগে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে কার্তিক শর্মার দুরন্ত অর্ধশতরান এবং শিবম দুবের ফিনিশিং টাচে বেশ ভাল রান তুলল সিএসকে। লখনউয়ের হয়ে মরশুমে প্রথম ম্যাচ খেলা আকাশ সিংহ তিনটি উইকেট নিলেও, নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলল হলুদ ব্রিগেড।   

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget