এক্সপ্লোর

IPL 2026: আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই, বাতিল উদ্বোধনী অনুষ্ঠান

IPL 2026 opening ceremony: গত বছরও আইপিএলের বল গড়ানোর আগে ইডেনে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বেঙ্গালুরু: আর মাত্র দুই দিনের অপেক্ষা। তারপরেই সপ্তাহান্তে শুরু হবে আইপিএলের মহারণ (IPL 2026)। মেগা টুর্নামেন্টের ১৯তম সংস্করণের আগে বড় সিদ্ধান্ত নিল আইপিএল কর্তৃপক্ষ। 

সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs SRH) ম্যাচ দিয়েই এ বারের আইপিএল মরশুম শুরু হচ্ছে। আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই সেই ম্যাচ আয়োজিত হবে। তবে সেই ম্যাচের আগে প্রতিবারের মতো নিয়ম মেনে কিন্তু কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2026 opening ceremony) হবে না। Times of India-র রিপোর্ট অনুযায়ী আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

তবে গত মরশুমেও তো ইডেনে জাঁকজমনপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। তাহলে এ বার কেন কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না? কী কারণে বাতিল হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠান? আসলে এই সিদ্ধান্ত মৃত ১১ জন আরসিবি সমর্থকের স্মৃতিকে সম্মান জানিয়ে।

গত বছর আরসিবির প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সেলিব্রেশনে ভিড় উপচে পড়ে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিরাট কোহলিদের আনন্দ ভাগ করে নিতে কাতারে কাতারে সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। তবে সেই ৪ জুন ধস্তাধস্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিণামে ১১ জন আরসিবি সমর্থক পদপিষ্ট হয়ে প্রাণ হারান। তাঁদের স্মৃতিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

এই কিন্তু প্রথমবার নয়, আর আগেও বিভিন্ন কারণে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার দৃষ্টান্ত রয়েছে। ২০১৯ সালে পুলওয়ামা আক্রমণের পরেও মেগা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। পরিবর্তে সেই টাকা নিহত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবারও এমন কিছু হয় কি না, সেটা দেখার বিষয়।                       

তবে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, তার বদলে এক বর্ণাঢ্য ক্লোজিং সেরেমনি করার পরিকল্পনায় রয়েছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া নিজেই এই বিষয়টি জানান। তিনি বলেন, ‘গত বছর ৪ জুনের দুর্ঘটনার ফলে এবারে সরকারিভাবে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। বিসিসিআইয়ের তরফে ওই মৃত ব্যক্তিদের আত্মার প্রতি সম্মান দেখিয়ে কোনও ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তবে বিসিসিআই আইপিএলের গভর্নিং কাউন্সিল মিলে আইপিএলের ফাইনালের দিন একটি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবা হচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |
Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget