এক্সপ্লোর

IPL 2026: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করল বিসিসিআই, কোথায় কবে মাঠে নামবে আপনার প্রিয় দল?

IPL 2026 Schedule: দ্বিতীয় দফায় ১২টি মাঠে ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত ৫০টি ম্যাচ খেলা হবে বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) প্রথম পর্বের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। কলকাতা, কেরল, গুয়াহাটির মতো জায়গাগুলিতে ভোটের কারণেই গোটা সূচি (IPL 2026 Schedule) ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার তাই আইপিএলের বাকি সূচিও ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)।

প্রথম দফায় গ্রুপ পর্বের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। ভারতীয় বোর্ডের তরফে আজই আইপিএলের বাকি ৫০টি গ্রুপ পর্বের ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। ১২টি মাঠে ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত এই ৫০টি ম্যাচ খেলা হবে। কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, নয়াদিল্লি, আমদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর,ধর্মশালা, রায়পুর এবং নিউ চণ্ডীগড়ে এই ম্যাচগুলি খেলা হবে। 

 

এই দ্বিতীয় দফার ম্যাচগুলির মধ্যে আটটি ডবল হেডার রয়েছে। ডবল হেডারের ক্ষেত্রে দুপুরের ম্যাচগুলি যথারীতি ৩.৩০ এবং রাতের ম্যাচগুলি সাড়ে সাতটায় শুরু হবে। দ্বিতীয় দফার এই ম্যাচগুলি শুরু হবে ১৩ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের প্রথম 'এল ক্লাসিকো' অর্থাৎ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ আয়োজিত হবে ২৩ এপ্রিল মুম্বইয়ে। ২ মে এই ম্য়াচের দ্বিতীয় লেগ চিপকে খেলা হবে।

২৪ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ হবে। তবে এই সূচিতে লক্ষ্যণীয় বিষয় হল কেকেআরের মাঠ ইডেন গার্ডেন্সে এবার চেন্নাই সুপার কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনও ম্যাচই নেই। এই দ্বিতীয় দফায় পঞ্জাব কিংস মুল্লানপুর নিউ চণ্ডীগড় এবং ধর্মশালায় নিজেদের ঘরের ম্য়াচগুলি খেলবে। ধর্মশালায় পাহাড়ের কোলে দৃষ্টিনন্দন স্টেডিয়ামে গত বারের রানার্স আপ তিনটি ম্যাচ খেলবে। আর আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি এই দফায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনটি হোম ম্যাচ খেললেও, তাদের বাকি দুই হোম ম্যাচ আয়োজিত হবে রায়পুরে। 

তবে টুর্নামেন্টের ফাইনাল, কোয়ালিফায়ারের মতো প্লে-অফের ম্যাচগুলির সূচি, কোথায়, কখন, কবে হবে, তা এখনও জানানো হয়নি। সেই ম্যাচগুলির সূচি পরবর্তীতে জানানো হবে।

সেরা শিরোনাম

Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Sourav Ganguly: জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget