এক্সপ্লোর

IPL Auction: ১৩৯০ থেকে কমে ৩৫০, আইপিএল নিলামের জন্য চূড়ান্ত তালিকা বেছে নেওয়া হল

IPL Auction 2026: আসন্ন আইপিএল নিলামে মোট ২৩৮ জন আনক্যাপড ক্রিকেটারের নাম ডাকা হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আইপিএল নিলামে প্রায় ১৪০০ ক্রিকেটারের মধ্যে ৩৫০ জন ডাক পেয়েছেন।
  • ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার নিলামে অংশ নেবেন।
  • বাংলা থেকে আটজন ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নির্বাচিত হয়েছেন।
  • ১৬ ডিসেম্বর আবুধাবিতে দুপুর ২:৩০ নাগাদ এই মিনি নিলাম শুরু হবে।

নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। পরের মঙ্গলবার, ১৬ ডিসেম্বরই আবু ধাবিতে আইপিএলের নিলামের (IPL Auction) আসর বসতে চলেছে। এবারের নিলামের জন্য ১৩৯০ জন ক্রিকেটার নাম নথিভু্ক্ত করেছিলেন। সেই তালিকা থেকে নিলামে উঠতে চলা খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। 

প্রায় ১৪০০ জনের মধ্যে থেকে ৩৫০ জনকে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ২৪০ জন ভারতীয়র মধ্যে ২২৪ জনই আনপক্যাপড। তবে ১১০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র ১৪ জন আনপক্যাপড ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন।

তবে ৩৫০ জন ক্রিকেটারের নাম নিলামে উঠলেও, তাঁর এক পঞ্চমাংশ ক্রিকেটারকে নেওয়ারই জায়গা রয়েছে। আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক ৭৭টি খেলোয়াড়কে নেওয়ার জায়গা রয়েছে। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটার দলে যুক্ত হতে পারেন। নিলামে সর্বাধিক দুই কোটির বেসপ্রাইসে মোট ৪০ জন ক্রিকেটার রয়েছেন। 

বাংলা থেকে এবারের নিলামে আটজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এর মধ্যে জাতীয় দলের আকাশ দীপ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অতীতে আইপিএল খেলা ঈশান পোড়েলও। বাংলা দল এবারের সৈয়দ মুস্তাক আলিতে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে। তবে বাংলার ব্যাটারদের মধ্যে কিন্তু ওপেনার করন লাল বেশ নজর কেড়েছেন। শতরান হাঁকিয়ে দলকে ম্য়াচও জিতিয়েছেন তিনি। তাঁকে নিলামের জন্য বাছাই করা ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে।

এছাড়াও বাংলা থেকে অভিজ্ঞ সায়ন ঘোষ, তরুণ সৈয়দ ইরফান আফতাব, রবি কুমার, শ্রেয়াণ চক্রবর্তী, ব্রিজেশ শর্মাদের নামও আইপিএলের নিলামের টেবিলে ডাকা হবে। এঁদের মধ্যে কারা নিলামে দল পান, সেই গিকে কিন্তু বাংলার ক্রিকেটপ্রেমীরা এক নজর রাখবে। তবে বাংলাকে এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেতৃত্ব দেওয়া তথা বাংলার হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত শতরানকারী অভিমন্যু ঈশ্বরণ কিন্তু এবারেও ব্রাত্যই রয়ে গেলেন। নিলামে দল পাওয়া তো দূর, তাঁর নাম নিলামের ছোট তালিকায় অবধি নেই। এই বিষয়টি নিঃসন্দেহেই বাংলার ক্রিকেটপ্রেমীদের খানিকটা হলেও হতাশ করবে।

পরের মঙ্গলবার, ভারতীয় সময় দুপুর আড়াইটে নাগাদ এই মিনি নিলাম শুরু হবে। এবার দেখার সেই নিলামে কোন ক্রিকেটাররা বড় দর পান, কোন তরুণে ভাগ্য বদল হয় আর কাদের ভাগ্যে হতাশা জোটে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget