এক্সপ্লোর

IPL Points Table: সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে, প্রথম রাউন্ডের লড়াইয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষ কে? কততে KKR?

IPL 2026: গত মরশুমের মতো এ মরশুমেও আপাতত লিগ তালিকায় সবার নীচে চেন্নাই সুপার কিংস।

নয়াদিল্লি: গত সপ্তাহান্তেই শুরু হয়েছে  আইপিএলের মহারণ (IPL 2026)। ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দশ ফ্র্যাঞ্চাইজ়িই একটি করে ম্যাচ খেলে নিয়েছে। এই প্রথম রাউন্ডের ম্যাচশেষে লিগ আপাতত তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস আর সবথেকে নীচে চেন্নাই সুপার কিংস।

প্রথম রাউন্ডের ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিং এবং রয়্যালস ব্রিগেডের অলরাউন্ড বোলিংয়ে ভর করে রাজস্থান দুরন্ত জয় পায়। ৪৭ বল ও আট উইকেট হাতে রেখেই হলুদ ব্রিগডেকে পরাস্ত করে তারা। এই জয়ের সুবাদেই লিগ তালিকায় একেবারে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস এবং সবার নীচে রয়েছে সিএসকে।

প্রথম রাউন্ডের ম্যাচে রাজস্থানের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসও নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। তবে ৪.১৭১-র সর্বাধিক নেট রান রেটের সুবাদে রিয়ান পরাগের দল আপাতত শীর্ষে। লিগ তালিকায় আপাতত দুইয়ে আরসিবি, তিনে দিল্লি ক্যাপিটালস, চারে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঁচে পঞ্জাব কিংস রয়েছে। কলকাতা নাইট রাইডার্স আপাতত -০.৬৮৭ নেট রান রেট নিয়ে লিগ তালিকায় সাতে রয়েছে।  

তবে কেকেআরের সামনে আজই কিন্তু লিগ তালিকায় উপরে উঠে আসার সুযোগ রয়েছে। নিজেদের ঘরের মাঠে নাইট বাহিনী আজই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ জিতলে কিন্তু কেকেআর লিগ তালিকায় উপরে উঠে আসবে। তবে এই ম্যাচে হার নাইটদের চাপ তো বাড়াবেই, লিগ তালিকায়ও তাদের আরও পিছিয়ে দেবে।

এই ম্যাচের আগেও কিন্তু ফের একবার চর্চায় ইডেন গার্ডেন্সের পিচ। সেই পিচ নিয়েই ফের সংঘাত! সেই সংঘাতের একদিকে কেকেআরের কোচ অভিষেক নায়ার, অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সহ অধিনায়ক রিঙ্কু সিংহ। অন্যদিকে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২২০ রান তুলেও পরাজয়। সেখান থেকে কোথায় ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর নকশা সাজাবে কেকেআর, তা নয়, বরং লড়াই করতে হচ্ছে মনের মতো বাইশ গজ পাওয়া নিয়ে।

ইডেন গার্ডেন্সের পিচে যে স্পিনারদের জন্য বনবন ঘূর্ণি থাকবে না, সে ইঙ্গিত ছিলই। সোমবার বিকেলেও সবুজ গালিচার মতো দেখানো বাইশ গজ থেকে পরের দুই দিনে ঘাস কিছুটা কাটা হয়েছে। তবে মাঠের পিচ গতি ও বাউন্সের মিশেল থাকার সম্ভাবনা। কেকেআরের পেস আক্রমণ যেরকম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে রান লুটিয়েছে, তাতে ঘূর্ণি পিচ না হলে তাদের বোলিংয়ের বাঁচার আশা তেমন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নাইটরা কিন্তু চাইবেন নিজেদের সেরাটা দিয়ে ম্য়াচ জিতে নিতে। তারা সেই লক্ষ্যে সফল হন কি না, এবার সেটাই দেখার অপেক্ষা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget