এক্সপ্লোর

MI VS RCB : দলের ডুবন্ত তরীর হাল ধরলেন সূর্য, ১৫১ রানের লড়াকু স্কোর খাড়া করল মুম্বই

IPL 2022 : ইনিংসের শেষ বলে ছক্কা সহ মোট ৬ টি ওভার বাউন্ডারি ও ৫ টি বাউন্ডারিতে ৩৭ বলে অপরাজিত ৬৮ রানের দুন্ত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব।

পুণে : দুই ওপেনার ঝোড়ো শুরুটা করেছিলেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই কার্যত বদলে গেল গোটা ছবিটা। একের পর এক উইকেট খুইয়ে প্রবল চাপের মধ্যে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মাত্র ২৯ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল তারা। যদিও শেষ পর্যন্ত অবশ্য সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংসে ভর করে লড়াকু ১৫১ রান তুলল রোহিত ব্রিগেড। ইনিংসের শেষ বলে ছক্কা সহ মোট ৬ টি ওভার বাউন্ডারি ও ৫ টি বাউন্ডারিতে ৩৭ বলে অপরাজিত ৬৮ রানের দুন্ত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জয়দেব উদানকাটকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৭২ রানের অতি মূল্যবান পার্টনারশিপ গড়লেন তিনি। 

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengerrs Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf Du plesis)। মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও ইশান কিষাণ শুরুটা যে ছন্দে করেছিলেন, তাতে মনে হচ্ছিল এবারের আইপিএলে এখনও জয়ের মুখ না দেখা মুম্বই শিবির মুখিয়ে রয়েছে বড় স্কোর খাড়া করতে। ৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলে ফেলেছিল মুম্বই। যদিও পাওয়ার প্লে শেষ হতেই বদলে গেল ছবিটা। রোহিতকে (২৬) সাজঘরে ফিরিয়ে ৫২ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন আরসিবি-র পেস অলরাউন্ডার হর্ষল প্যাটেল।

তারপর একে একে ডেওয়াল্ড ব্রেভিস (০), তিলক ভার্মা (০), কিয়ের পোলার্ড (০), ইশান কিষাণ (২৬) ও রমনদীপ সিংহ (৬) সাজঘরে ফেরেন। ৫০ রানে প্রথম উইকেট খোওয়ানোর পর ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় মুম্বই। মাত্র ২৯ রানে ৬ উইকেট খুইয়ে টলমল করতে থাকা মুম্বইয়ের তরীর হাল ধরেন সূর্যকুমার। ভয়ঙ্কর হয়ে ওঠার নমুনা মেলে ধরা ইশানকে সাজঘরে ফেরান বাংলার আকাশদীপ (১/২০)। শেষপর্বে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসে অবশ্য বোলারদের লড়াই করার মতো স্কোর পেয়ে গেল মুম্বই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

আরও পড়ুন- ঋষভদের বিরুদ্ধে লড়াই শ্রেয়সদের, মুখোমুখি দিল্লি-কলকাতা ডুয়েলে পরিসংখ্যানের হাল-হকিকত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget