এক্সপ্লোর

MS Dhoni: 'ও দারুণ ফিট', ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন মাহির ছোটবেলার বন্ধু

Mahendra Singh Dhoni: ফিটনেসই চাবিকাঠি, ধোনির বন্ধুর মতে সিএসকে অধিনায়ক আরও একাধিক আইপিএল খেলবেন।

নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। এই মাসে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2024)। ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Mahendra Singh Dhoni) মাঠে নামতে চলেছে, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ মরশুমেও ফের একবার মহেন্দ্র সিংহ ধোনিকে সিএসকের হলুদ বিগ্রেডকে নেতৃত্ব দিতে দেখা যাবে। অনেকেই মনে করছেন এটাই মাহির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। কিন্তু তাঁর ছোটবেলার বন্ধু কিন্তু ভিন্ন কথা বলছেন।

পরমজিৎ সিংহ হলেন ধোনির ছোটবেলার বন্ধু। যে যাই বলুন না কেন, পরমজিৎ কিন্তু মনে করছেন ধোনির যা ফিটনেস, তাতে তিনি আরামসে আরও একাধিক আইপিএল মরশুম খেলতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমজিৎ বলেন, 'এটা ওর শেষ মরশুম বলে আমার মনে হয় না। ও তো এখনও দারুণ ফিট। আমার মনে হয় ও আরও এক দুই মরশুম খেলবে। আরও এক মরশুম তো অন্তত খেলবেই। কারণ এখনও ওর ফিটনেস দারুণ।'

৪২ বছর বয়সি ধোনি এবারের আইপিএলের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁরা না না অনুশীলন ভিডিও ভাইরাল হয়েছে। ধোনির ভাইরাল হওয়া সেই ভিডিওগুলির মধ্যে একটিতে তাঁকে 'প্রাইম স্পোর্টস'-র স্টিকার ব্যাটে লাগিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছিল। সেই দোকানটি এই পরমজিৎ সিংহেরই। মাহির উত্থানে পরমজিতের ভূমিকা অপরিশীম। কেরিয়ারের শেষলগ্নে বন্ধুকে তাঁর প্রতিদান দিতেই সম্ভবত ধোনি প্রাইম স্পোর্টসের স্টিকার লাগিয়ে ব্যাটিং করেছেন বলে অনেকে মনে করছেন।

এই ধোনিকেই কিন্তু আবার টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত করা হয়েছে। ইতিহাসের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে) তিনি।

ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করতে বসেছিলেন। সেই প্যানেলই ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের সর্বকালীন সেরা একাদশ বাছতে গিয়ে ধোনিকে সেই দলের নেতৃত্বের দায়িত্ব দেন। ২০ ফেব্রুয়ারি আইপিএলের প্রথম নিলামের ১৬ বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষ্যেই সেরা আইপিএল একাদশ বাছার চেষ্টা করা হয়েছিল।

ধোনিকে সেরা একাদশের অধিনায়ক বাছাই করা প্রসঙ্গে স্টেইন বলেন, 'অধিনায়ক তো ধোনিরই হওয়ার কথা। বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ও সবকিছু জিতেছে। ও নেতা। এখানে যারা রয়েছেন সকলেই শীর্ষ স্তরের পারফর্মার এবং ওদের মাঠ ও মাঠের বাইরে ম্যানেজ করার জন্য এমন একজনের দরকার যে সবকিছু জিতেছে। তাই আমায় অধিনায়ক হিসাবে ধোনিকে বাছতেই হত।' ম্যাথু হেডেন তো শেন ওয়ার্নের উদাহরণ দিয়ে দাবি করেন যে ধোনি ক্রিকেটার-কোচ হিসাবেও দলে থাকতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই চাকরি গেল ডেল স্টেনের, কে হলেন হায়দরাবাদের বোলিং কোচ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget