এক্সপ্লোর

Rishabh Pant: পন্থেই আস্থা, সরকারিভাবে ঋষভকে দলের অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals: পন্থ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বেশ কিছুদিন ধরেই অনুশীলন সারছিলেন। তিনি বোর্ডের তরফে ফিট সার্টিফিকেটও পেয়ে গিয়েছেন।

বিশাখাপত্তনম: প্রায় বছর দেড়েক গাড়ি দুর্ঘটনার পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে তিনি আইপিএল (IPL 2024) শুরুর আগে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। তিনিই যে এ বারের মরশুমে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ফের একবার নেতৃত্ব দিতে চলেছেন, তা আগেই জানানো হয়েছিল। তবে অপেক্ষা ছিল বোর্ডের ছাড়পত্রের। এবার সেই ছাড়পত্র পাওয়ার পর সরকারিভাবে পন্থকে দলের অধিনায়ক ঘোষণা করল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।  

২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন পন্থ। ১৪ মাস তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেননি। তবে আইপিএলের মাধ্যমেই তিনি ক্রিকেটে প্রত্য়াবর্তন ঘটাতে চলেছেন। বিশাখাপত্তনমে জোরকদমে দিল্লির হয়ে অনুশীলন সারার পাশাপাশি পন্থ কিন্তু সতীর্থ, কোচ পন্টিংয়ের সঙ্গে বেশ খোশমেজাজে আড্ডাও দেন। ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরশুম শুরু করছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই পন্থের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে সকল লাইমলাইট পন্থের উপরেই থাকবে। 

 

পন্থকে অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে ফিরে পেয়ে উচ্ছ্বসিত দিল্লি টিম ম্যানেজমেন্ট। দিল্লির অন্যতম কর্ণধার তথা ফ্র্য়াঞ্চাইজির চেয়ারম্যান পার্থ জিন্দাল (Parth Jindal) বলেন, 'ঋষভকে আমাদের অধিনায়ক হিসাবে পুনরায় স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। নাছোড় মনোভাব এবং নির্ভীক মনোভাবের পন্থের ক্রিকেটটাও একইরকম। ওর ফিরে আসার লড়াইয়ে এই দুই চারিত্রিক বৈশিষ্ট্যের উদাহরণ পাওয়া গিয়েছে। নতুন মরশুমে নতুন উদ্যম, প্যাশন এবং উদ্দীপনা নিয়ে ওকে আমাদের দলকে নেতৃত্ব দিতে দেখার তর আর সইছে না যেন।'

দলের আরেক কর্ণধার কিরণ গ্রান্ধীরও প্রতিক্রিয়া প্রায় একইরকম। 'নিজের জীবনের সবথেকে কঠিন পর্যায় কাটিয়ে বেরিয়ে আসার লক্ষ্যে ঋষভ ভীষণ খেটেছে। আমি নিশ্চিত ওর এই লড়াই ওর সতীর্থদেরও উদ্দীপিত করবে। অধিনায়ক ঋষভ এবং গোটা দলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।' বলেন কিরণ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: অলরাউন্ডারদের ছড়াছড়ি, ফিটনেস উদ্বেগ সত্ত্বেও রাহুল, ডি ককই লখনউয়ের সাফল্যের চাবিকাঠি 

সেরা শিরোনাম

Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
Rohit Sharma: নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget