এক্সপ্লোর

Rohit on Impact Player: ক্রিকেটটা ১১ জনে খেলে, ১২ জনে নয়, IPL-র ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ম নিয়ে সরব রোহিত

Rohit Sharma: ইমপ্যাক্ট খেলোয়াড়ের জেরে অলরাউন্ডারদের ক্ষতিই হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন রোহিত শর্মা।

নয়াদিল্লি: আইপিএলে বেশ কয়েকটি নিয়ম চালু রয়েছে, যা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়। এই নিয়মগুলির অন্যতম হল ইমপ্যাক্ট খেলোয়াড়ের (Impact Player) নিয়ম। এই নিয়মের মাধ্যমে একজন খেলোয়াড়ের পরিবর্তে অন্যজনকে মাঠে নামানো যায়। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) একেবারেই এই নিয়মের পক্ষপাতী নন। উল্টে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'আমার মনে হয় এতে অলরাউন্ডারের উন্নতিতে বাধার সৃষ্টি হবে, কারণ দিনের শেষে ক্রিকেটটা ১১ জনে খেলে, ১২ জনে নয়। আমি একেবারেই ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের পক্ষে নই। কয়েকজনকে বিনোদন দেওয়ার লক্ষ্য়ে এই নিয়ম চালু করায় লাভের লাভ কিছুই হচ্ছে না। বরং এই নিয়ম অনেক কিছু কেড়ে নিচ্ছে।'

ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের জেরে ওয়াশিংটন সুন্দর, শিবম দুবের মতো ক্রিকেটাররা নিজেদের অলরাউন্ড প্রতিক্ষার প্রদর্শন করতে পারছেন না বলেই রোহিত জানান। এতে ভারতীয় নির্বাচকদের আসন্ন বিশ্বকাপের জন্য দল বাছাই করতেও চাপ হচ্ছে। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়মের জেরে সমস্যার কথা জানালেও, রোহিত কিন্তু স্পষ্টই জানিয়ে দেন যে তাঁর কাছে এই সমস্যার কোনও সমাধান নেই। 'আমি জানি না এই সমস্যা সমাধানের জন্য ঠিক কী করা উচিত। তবে আমি এই নিয়মের একেবারেই ভক্ত নই।' যোগ করেন ভারতীয় অধিনায়ক।

আজ নিজেদের সপ্তম আইপিএল ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মাদের দল। মুম্বই পরপর দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল পল্টনদের। রোহিত শর্মা কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকিয়েও দলকে বাঁচাতে পারেননি। আজ তাঁদের লড়াই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে রোহিতের দিকে তো নজর থাকবেই। নজর থাকবে ঈশান কিষাণের দিকেও। রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেনিং জুটিতে ৩০৮ রান যোগ করেছেন। যা চলতি আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। ৬ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশ বা তার বেশি রানের জুটি গড়েছেন দুজনে। সবচেয়ে বড় কথা, ওভার প্রতি ১১ রান করে তুলছেন দু'জনে।

পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ে এত বড় নামও নেই। ছন্দও নেই। পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধবন ও জনি বেয়ারস্টো সেখানে মাত্র ৮.৩৩ গড়ে ১৬৮ রান তুলেছেন। আগের ম্যাচে চোট পাওয়া ধবনের পরিবর্তে অথর্ব তাইডে ওপেন করেছিলেন। কিন্তু তাতেও ছবিটা পাল্টায়নি। আজ কি ছবিটা বদলাবে? লিগ টেবিলে আট ও নয় নম্বর দলের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সারেনি আঙুলের চোট, গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন সিএসকে তারকা 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget