এক্সপ্লোর

RR vs KKR: কপাল পুড়ল রাজস্থানের, এক বলও খেলা সম্ভব হল না, বৃষ্টি ভেস্তে দিল কেকেআর-রাজস্থানের ম্যাচ

IPL Playoffs 2024: ম্যাচ ভেস্তে যাওয়ায় লিগ তালিকায় তৃতীয় স্থানে শেষ করল রাজস্থান রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে তারা নয়, কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।

গুয়াহাটি: আশঙ্কাই সত্যি হল। বর্ষাপাড়ায় প্রবল বর্ষণে এক বলও খেলা সম্ভব হল না। ভেস্তে গেল ম্যাচ রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের (RR vs KKR) ম্যাচ। এর ফলে আইপিএলের (IPL 2024) লিগ তালিকায় তৃতীয় স্থানেই শেষ করল রাজস্থান। প্লে-অফে (IPL Playoffs 2024) তাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এলিমিনেটর খেলতে হবে। অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কোয়ালিফায়ারে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।  

বৃষ্টির জন্য গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের গত ম্যাচ ভেস্তে গিয়েছিল। তার ফলে এক পয়েন্ট আগেই শীর্ষে থাকা সুনিশ্চিত করে ফেলেছিল নাইট শিবির। কিন্তু কোয়ালিফায়ারে মাঠে নামার আগে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচকে কোয়ালিফায়ারের প্রস্তুতি ম্যাচ হিসাবেই দেখছিল নাইট শিবির। তবে ম্যাচে এক বলও গড়াল না। বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর অবশেষে প্রায় ঘণ্টা তিনেক পর টস হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ঠিক হয় সাত ওভার করে দুই দল ব্যাট করবে। তবে খেলা শুরুর আগেই ফের ঝেপে বৃষ্টি নামে। অগত্যা খেলা বাতিলই করতে হয়।   

চলতি আইপিএলের সবথেকে ধারাবাহিক দল কোনগুলি? সপ্তাহ দু'য়েক আগেও প্রশ্নটা করলে সকলের মুখে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নামই আসত। লিগ তালিকায় তাকালে এখনও এই দুই দলই এক ও দুই নম্বরে রয়েছে। রবিবারে ম্যাচ ডে শুরুর আগেও লিগ তালিকায় এই দুই দলই প্রথম দুই স্থানে ছিল। তবে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে যাওয়ায় সঞ্জু স্যামসনদের (Sanju Samson) প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করতে কেকেআরকে হারাতেই হত। কিন্তু বৃষ্টির জেরে তা সম্ভব হল না। ফলে তৃতীয় স্থানে থেকেই প্লে-অফে নামবে রাজস্থান। তবে নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি রাজস্থান। ফলে সবথেকে আউট অফফর্ম দল হিসাবেই তাঁরা প্লে-অফের লড়াইয়ে নামবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: জায়গা হয়নি ভারতের বিশ্বকাপ দলে, তবে এই তরুণ তুর্কিকে বল করতে ভীত প্যাট কামিন্সও! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget