এক্সপ্লোর

Punjab Kings New Captain: ময়ঙ্কের নেতৃত্বে আসন্ন আইপিএলে লড়বে পাঞ্জাব কিংস

Punjab Kings New Captain: গত মরসুমে সাময়িক সময়ের জন্য দলের অধিনায়কও ছিলেন ময়ঙ্ক...

মুম্বই : ২০১৮ সাল থেকেই তিনি দলের সঙ্গে জড়িত। এর আগে সহ অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন। গত মরসুমে সাময়িক সময়ের জন্য দলের অধিনায়কও ছিলেন। সেই ময়ঙ্ক অগ্রবালকে আসন্ন আইপিএলের জন্য অধিনায়ক ঘোষণা করল পাঞ্জাব কিংস (Punjab Kings)। আজই এই ঘোষণা করা হয়।

নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ার পর ময়ঙ্ক বলেন, "২০১৮ সাল থেকে পাঞ্জাব কিংসে আছি। অসাধারণ এই ইউনিটকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়াই আমি আনন্দিত। আমি এই দায়িত্বভার গ্রহণ করছি। একই সঙ্গে এই মরসুমে যেরকম প্রতিভাবান খেলোয়াড়রা আমাদের দলে আছেন, তাতে আমার কাজ আরও সোজা হয়ে যাবে বলে মনে করি। প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন কিছু প্রতিভাবান তরুণ। যাঁরা সুযোগের অপেক্ষায় রয়েছেন।" ময়ঙ্ককে অধিনায়ক নির্বাচন নিয়ে হেড কোচ অনিল কুম্বলেও উচ্ছ্বসিত। ময়ঙ্কের প্রশংসা করেছেন তিনি।

নিলামের আগে এবার পঞ্জাব কিংস রিটেন করেছিল ময়ঙ্ক অগ্রবাল, অর্শদীপ সিংহকে। কিন্তু নিলামের পর আরও ২৩ জন প্লেয়ারকে দলে নিয়ে নেয় প্রীতি জিন্টার দল। এবারের নিলামে টেবিলে দেখা যায়নি প্রীতিকে। তবে একের পর এক প্লেয়ারকে বাছাই করে চমক দেখিয়েছে পঞ্জাব। বাংলার ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়কে দলে নিয়েছে পঞ্জাব। নিলামের পরও ৩ কোটি ৪৫ লক্ষ টাকা ঝুলিতে পঞ্জাব কিংসের।

আরও পড়ুন ; কবে শুরু আইপিএল, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান

করোনা আবহে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) ১৫তম সংস্করণ। টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে মার্চ মাস থেকেই আইপিএল শুরুর বিষয়ে বলা হয়েছিল। স্টারের সেই অনুরোধকেই কার্যত সিলমোহর দেয় ভারতীয় বোর্ড। ফাইনাল খেলা হবে ২৯ মে। ব্রিজেশ পটেলের নেতৃত্বে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, লিগের সব ম্যাচ মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget