এক্সপ্লোর

Virat Kohli: ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?

Virat Kohli Yo Yo Test: আরসিবির জার্সিতে টানা দুটো আইপিএল খেতাব জিতেছেন। এমনকী নিজেও ব্যাট হাতে গোটা টুর্নামেন্টে রান করেছেন।

বেঙ্গালুরু: ছত্রিশ পেরিয়েও তিনি অসম্ভব ফিট। ক্রিকেট মাঠে অনেক জুনিয়র ক্রিকেটাররাও ফিটনেসের পরীক্ষায় তাঁর কাছে ডাহা ফেল করে যান মাঝে মাঝে। ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার বিরাট কোহলিকে এবার 'ইয়ো ইয়ো' টেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন ভারতীয় হকি দলের তারকা মনপ্রীত সিংহ। পুরো আরসিবি দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। যৌথভাবে একটি ইয়ো ইয়ো সেশনে অংশ নেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন মনপ্রীত সিংহ।

এক সাক্ষাৎকারে ফিটনেস ও ইয়ো ইয়ো টেস্ট নিয়ে কথা বলছিলেন মনপ্রীত। সেই সময়ই তিনি বলেন, 'আমরা বিরাট ও পুরো আরসিবি দলকে আমাদের সঙ্গে একটি ট্রেনিং সেশনে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করব, যদি আপনি দেখেন, তাদের খেলাটাও কঠিন। বল খুব দ্রুত আসে। আপনি যদি আমাদের ব্যাট করতে বলেন, সেটাও কঠিন হবে। বল ১৫০ কিমি/ঘণ্টা গতিতে আসে এবং সেটাও কঠিন। ক্রিকেট খেলার চাহিদা আলাদা ও আমাদের হকিরও একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে।'

আরসিবির জার্সিতে টানা দুটো মরশুমে দুটো আইপিএল খেতাব। নিজেও ব্যাট হাতে উজ্জল ছিলেন বিরাট গোটা টুর্নামেন্টেও। নাগাড়ে দুই খেতাব জয়, স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসেন বিরাট কোহলি। মাঠে খেতাবি ফাইনাল দেখতে সবসময়ের মতো বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন ভিআইপি বক্সে। খেতাব জয়ের পরে সতীর্থ ও স্ত্রীর সঙ্গেই মাঠে আনন্দে মাততে দেখা যায় কিং কোহলিকে। তবে আরসিবির জয় উদযাপন কিন্তু সেখানেই শেষ হয়নি। মাঠ থেকে ফেরার পরেও জয় উদযাপন চলতে থাকে এবং সেই উদযাপনের সময়কালেরই একটি ভিডিও আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আরসিবির শেয়ার করা সেই ভিডিওতে বিরাট কোহলিকে মনের আনন্দে ডান্স ফ্লোরে নাচতে দেখা যায়। ব্যাট হাতে তিনি যেমন বোলারদের বিরুদ্ধে দাপট দেখান, ঠিক একইভাবে ডান্স ফ্লোরেও নিজের অনবদ্য নাচের মুভে সকলের নজর কেড়ে নেন বিরাট কোহলি। তাঁর পাশেই ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। তিনিও কোহলির সঙ্গে আনন্দে, নাচে মাতেন। তাঁর মুখে ছিল উজ্জ্বল হাসি, মনে আনন্দ। বিরাট কোহলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্বাভাবিকভাবেই প্রিয় তারকার মাঠের বাইরের মুহূর্তের এই ভিডিওটি নেটিজেনদের নজর কাড়ে এবং তা সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Advertisement

ভিডিও

Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget