এক্সপ্লোর

Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

FIFA World Cup 2026: চলতি ফিফা বিশ্বকাপের মাঝে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

টরন্টো: ক্রোটদের হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) শেষ ষোলোয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal)। এবার কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন সিআর সেভেন। এরই মাঝে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পর্তুগালের অধিনায়কের বোন কাটিয়া আভেইরো দাবি করেন, চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপই জাতীয় দলের জার্সিতে রোনাল্ডোর শেষ টুর্নামেন্ট হতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচের শেষে সেই জল্পনা নিয়ে নিজেই স্পষ্ট বার্তা দেন রোনাল্ডো।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের শেষ ৩২-এর ম্যাচের আগে রোনাল্ডোর বোন কাটিয়া আভেইরো সাংবাদিকদের বলেন, তাঁর জানা তথ্য অনুযায়ী ২০২৬ বিশ্বকাপই রোনাল্ডোর জাতীয় দলের হয়ে শেষ টুর্নামেন্ট হতে পারে। তিনি আরও বলেন, রোনাল্ডোকে যতদিন মাঠে দেখা যাচ্ছে, সেই সময়টা উপভোগ করা উচিত, কারণ এমন ফুটবলার খুব কমই দেখা যায়।

তবে ম্যাচ শেষে রোনাল্ডো অবসর নিয়ে সব জল্পনায় জল ঢেলে দেন। তিনি জানান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাঁর কথায়, তিনি হঠকারী সিদ্ধান্ত নেন না এবং বিশ্বকাপ চলাকালীন এমন কোনও সিদ্ধান্তও নেবেন না। পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

৪১ বছর বয়সী রোনাল্ডো এখনও ক্লাব ফুটবলে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ। এছাড়া তিনি অতীতে ইঙ্গিত দিয়েছেন যে, পরিস্থিতি অনুকূল হলে ২০৩০ সালের বিশ্বকাপেও খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজও বিশ্বাস করেন, রোনাল্ডোর ক্ষমতা ও সামর্থ্য নিয়ে সন্দেহ করার কোনও কারণ নেই।

রোনাল্ডোর বোনের মন্তব্যে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হলেও, পর্তুগাল অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন তাঁর সম্পূর্ণ মনোযোগ বিশ্বকাপে। তাই এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই রোনাল্ডো নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, শুক্রবার ভারতীয় সময় ভোরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন সিআর সেভেন। পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস ম্যাচে পর্তুগালের জয় ২-১ গোলে। 

Advertisement

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget