এক্সপ্লোর

ISL 2022: প্রতিটা ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো

ISL 2022: একে তো দলের সবাইকে পাচ্ছেন না। তার ওপর ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে বলে চোট-আঘাতের ঝুঁকি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ধাপে ধাপে দলকে উন্নতির দিকে নিয়ে যেতে চান তিনি। 

ভাস্কো: তাঁর প্রাক্তন দল এফসি গোয়ার বিরুদ্ধে দল নামানোর আগে এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো বেশ সতর্ক। একে তো দলের সবাইকে পাচ্ছেন না। তার ওপর ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে বলে চোট-আঘাতের ঝুঁকি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ধাপে ধাপে দলকে উন্নতির দিকে নিয়ে যেতে চান তিনি। 

আপনার দলের চোট-আঘাত পাওয়া খেলোয়াড়দের অবস্থা এখন কী রকম?

ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, পরপর ম্যাচ। তাই প্রস্তুতির আর সময় নেই। তবে প্রত্যেকেই ক্রমশ সেরে উঠছে। কঠিন সময়ের মধ্যেও ওরা ক্রমশ শারীরিক ভাবে উন্নতি করছে।

গত ম্যাচে আপনার দলের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স কেমন লেগেছে?

আমাদের দলের সবাই সব সময় মাঠে নামার জ্ন্য প্রস্তুত থাকে। কে ২০ বছর বয়সি বা কার ১৯, এ সব নিয়ে এখন আর ভাবার উপায় নেই। প্রত্যেককেই তৈরি থাকতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি খুশি, প্রত্যেকেরই শেখার আগ্রহ আছে এবং প্রত্যেকেই ভাল ফুটবল খেলতে চায়। এখন আর খেলোয়াড়দের বয়স নিয়ে ভাবলে চলবে না। কে কী রকম খেলছে, কার মানসিকতা কী অবস্থায় রয়েছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।

চেন্নাইন এফসি-কে ৫-০-য় হারিয়ে এফসসি গোয়া এই ম্যাচে আসছে। ওদের সম্পর্কে আপনাদের কী কী খেয়াল রাখতে হবে বলে মনে করেন?

এফসি গোয়ার পারফরম্যান্স খুবই ভাল। ওদের দলটা সব দিক দিয়ে খুবই ভাল খেলছে। সেরা চারে থেকে শেষ করার সম্ভাবনাও রয়েছে ওদের। ওরা ছন্দে রয়েছে। আমি শুনলাম ওদের শিবির এখন খুবই সুখের। তবে আমাদের নিজেদের খেলায় ফোকাস করতে হবে, যাতে তিন পয়েন্ট পাওয়া যায়।

প্রথম লেগের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই দলের মধ্যে। এ বারও কি সে রকমই আশা করছেন?

তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতির ফারাক অনেক। এখন অনেক দলের খেলোয়াড়রাই কোভিড, কোয়ারান্টাইনের ফলে মানসিক ভাবে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। কোভিডের প্রভাব সব দলের ওপরই পড়েছে। সব দলের মধ্যেই এখন সমস্যা রয়েছে। প্রতিদিন বা প্রতি অনুশীলনে ক্রমশ উন্নতি করা এখন সম্ভব নয়। তাই গতবারের চেয়ে এ বারের ম্যাচটা অন্য রকম হতে পারে। এ বার আমরা ছোটখাটো ব্যাপারগুলোতে অনেক বেশি জোর দিচ্ছি। ফলে বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করব।

আগামী ২০ দিনে ছটি ম্যাচ খেলতে হবে আপনাদের। কতটা কঠিন এই পরিস্থিতি সামলানো?

সত্যিই কঠিন। কারণ, এখন চোট পাওয়ার ঝুঁকি অনেক বেশি। তার ওপর কেউ যদি পরিকল্পনা বদলে বা স্টাইল বদলে খেলতে চায়, তাও কঠিন। কারণ, সেটা নতুন করে বোঝানোর বা তার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যাবে না। মানসিক ভাবেও খেলোয়াড়রা ক্লান্ত হয়ে উঠছে, কিন্তু সেই তুলনায় যথেষ্ট বিশ্রাম পাচ্ছে না। ফলে রিকভারও করতে পারছে না ঠিকমতো। একটা ম্যাচে পারফরম্যান্সে বা কৌশলে যা ভুলভ্রান্তি থাকে, সেগুলো শুধরে নেওয়াও এই অল্প সময়ে বেশ কঠিন। তবে আমাদের সামনে এ ছাড়া উপায় নেই। যেটা করা দরকার, সেটা আমাদের করতেই হবে। দলের একে অপরকে সাহায্য করতে হবে।

সন্দেশ ঝিঙ্গন গত ম্যাচে ৪৫ মিনিট ভালই খেলেছে। ওঁকে কি এই ম্যাচে শুরু থেকে দেখা যাবে?

দেখা যাক কী হয়। ওর অনুশীলনে আমি খুশি। ও ক্রমশ চোটের প্রভাব কাটিয়ে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেছ। তবে ধাপে ধাপে এগোতে হবে। ম্যাচের আগে দেখতে হবে ও কী অবস্থায় রয়েছে। তার পরে ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব।                                                                                                                                                              --------- তথ্যসূত্র আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget