এক্সপ্লোর

Emami East bengal: একই ভুল বারবার হচ্ছে, মেনে নিচ্ছেন স্টিফেন কনস্টানটাইনও

ISl 2022: শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসি-র কাছে ০-১ হারের পরে সাংবাদিক বৈঠকে তিনি কী বললেন, জেনে নেওয়া যাক।

কলকাতা: পাঁচ ম্যাচে একটি মাত্র জয়। অথচ দল কিন্তু প্রতি ম্যাচেই ভাল খেলেছে। ইস্টবেঙ্গল এফসি-র কোচ স্টিফেন কনস্টান্টাইন মনে করেন অনুশীলনে এত পরিশ্রম করা সত্ত্বেও ম্যাচে নেমে ঘাবড়ে যাওয়া বা এত সুযোগ নষ্ট করাটা খুবই হতাশাজনক। তবে তিনি হাল ছাড়তে রাজি নন। বলছেন, এখনও অনেক সময় আছে। ভুল শুধরে ঘুরে দাঁড়ানো যাবে। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসি-র কাছে ০-১ হারের পরে সাংবাদিক বৈঠকে তিনি কী বললেন, জেনে নেওয়া যাক।

পরপর হারের ব্যাখ্যা কী ভাবে দেবেনকোথায় ভুল হচ্ছে?

আমি এখানে অজুহাত দিতে আসিনি। আমরা দু-তিনটে গোলের সুযোগ পেয়েছি। তার মধ্যে একটাও কাজে লাগাতে পারলে বিরতিতে আমরা ১-০-য় এগিয়ে থাকতে পারতাম। তা হলে ম্যাচটাই অন্য রকম হত। গোলের সামনে আমাদের আরও সতর্ক হতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভাল খেলেছি। তবে ওরা কর্নার থেকে অনায়াসে একটা গোল পেয়ে যায়। যা খুবই হতাশাজনক। ওই গোলটা খাওয়া উচিত হয়নি। গোলের পরে ওদের যখন একজন কমে গেল, তার কিছুক্ষণ পরেই আমাদেরও একজনকে মাঠ ছাড়তে হল। এই ধরনের ভুল করলে চলে না। এই ভুলগুলোরই খেসারত দিতে হল আমাদের। পর পর দুটো হার স্বীকার করতে হয়েছে। পরপর তিনটে ম্যাচেও হারতে পারি। কিছু করার নেই। ধৈর্য্য রাখতে হবে সবাইকে। ফুটবলারদের আর একটু সময় দিতে হবে।

সার্থক গলুইয়ের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কী বলবেন?

ওটা খুবই বাজে ভুল। ওই সময় আমরা একজন বেশি নিয়ে খেলছিলাম। এক গোলে পিছিয়েও ছিলাম। তা সত্ত্বেও এ রকম ভুল হাস্যকর। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনও পরিকল্পনা করা যায় না। প্রথমার্ধে আমরা সতর্ক ভাবে খেলিনি। সুযোগ কাজে লাগাতে পারিনি। তখন থেকেই হারতে শুরু করে দিই।

আপনার ফরোয়ার্ডরা এত সহজ সুযোগ নষ্ট করছে কেনআপনার কী মনে হয়?

আমি জানি না, এই প্রশ্নের কী উত্তর দেব। অনুশীলনে আমরা যথেষ্ট অনুশীলন করি। যাতে বল গোলের বাইরে দিয়ে না চলে যায়, সে জন্য। একেকটা মুভের ক্ষেত্রে দু-তিনবার করে অনুশীলন করানো হয়, যেখানে গোলকিপারকেও রাখা হয়। তারপরেও যদি এই সব ভুল হয়, তা হলে তা খুবই হতাশাজনক। আমরা যদি সুযোগ তৈরি করতে না পারতাম, তা হলে আমি আরও চিন্তিত হতাম। কিন্তু সেটা তো হচ্ছে না। জেতা ম্যাচ হেরে যাচ্ছি। এখন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে পরের ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে।

পাঁচটার মধ্যে চারটিতেই হার। আপনার দল যে ভাল অবস্থায় নেই, বোঝা যাচ্ছে। এখন আপনাদের করনীয় কী?

কেরালার বিরুদ্ধে ম্যাচে আমরা ভাল খেলার পর শেষ ১৫ মিনিটে হেরেছি। দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরেছি। তৃতীয় ম্যাচে আমরা জিতি। ডার্বিতে যে কেউ জিততে বা হারতে পারে। আজ নিজেদের ভুলে হেরেছি। আমার মনে হয় না আমরা ভাল অবস্থায় নেই। আমরা অবস্থা পরিবর্তনের জন্য পরিশ্রম করে যাচ্ছি। গত বছর সারা মরশুমে একটা ম্যাচে জিতেছিলাম আমরা। তার আগের বছরে দুটো জয় ছিল। এ বার আমাদের আরও চেষ্টা করতে হবে। ধৈর্য্য হারালে চলবে না। খেলোয়াড়দের ভাল ম্যাচ, খারাপ ম্যাচ আসে যায়। আজ আমরা দ্বিতীয়ার্ধে ভাল খেলতে পারিনি। প্রথমার্ধে আমরা ভাল খেলেছি। দু-তিনটে সুবর্ণ সুযোগ পেয়েছি। আমাদের ভুলের খেসারত দিতে হয়েছে। তাই বলে আমরা খারাপ দল হয়ে গেলাম না। ভুল শোধরানোর কাজ করতে হবে। উন্নতির জায়গা আছে। কাল থেকে সেই চেষ্টা শুরু হবে।                                                                                                                                                                 - তথ্য সংগ্রহ - আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget