এক্সপ্লোর

East Bengal : শুরুতেই হোঁচট ইস্টবেঙ্গলের, আইএসএলে অভিযান শুরুর ম্যাচে আটকে গেল লাল-হলুদ ব্রিগেড

ISL : একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল কার্লোস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দলকে। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে।

কলকাতা : আইএসএল (ISL) অভিযানের শুরুতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal)। জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে আটকে গেল তারা। কার্লোস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দলের আক্রমণের ঝাঁঝ বেশি থাকলেও লাল-হলুদের একসময়ের প্রাক্তনী টিপি রেহানেশকে টপকাতে ব্যর্থ হল। বরং খেলার শেষদিকে পড়শি রাজ্যের দলের ফুটবলারদের আক্রমণের ধারা আগলাতেই ব্যস্ত থাকলে হল ইস্টবেঙ্গল রক্ষণকে। দুই দলের কেউই প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচ শেষ হল ০-০ ব্যবধানে। 

ডুরান্ত কাপের (Durand Cup) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হারলেও নতুন কোচের অধীনে যেভাবে রক্ষণ শক্তপোক্ত রেখে আক্রমণ মেলে ধরছে ইস্টবেঙ্গল, তাতে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। বিশেষ করে গত দু'মরশুমের ব্যর্থতার পর। ইন্ডিয়ান সুপার লিগের শুরুর ম্যাচে অবশ্য সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ ইস্টবেঙ্গল। আগামী ৩০ সেপ্টেম্বর হায়দরাবাদ ও ৪ অক্টোবর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে পরের দুটি ম্যাচ লাল-হলুদের।

জামশেদপুরের বিরুদ্ধে ৪-১-৪-১ ফর্মেশনে দল নামিয়েছিলেন লাল-হলুদ কোচ। সিঙ্গল স্ট্রাইকার হিসেবে জাভি সিভেরিও সেভাবে দাগ কাটতে ব্যর্থ হন এদিনের ম্যাচে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে নায়ক হয়ে যাওয়ার সুযোগ এসেছিল তাঁর কাছে। নিশু কুমারের ক্রস কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে আরও দুবার মিস করেন তিনি। প্রথমার্ধ শেষের খানিক আগে বোরহা হেরেরা ও তার পরপরই নাওরেম মহেশের জোড়া প্রয়াস ব্যর্থ করেন রেহানেশ।                          

দ্বিতীয়ার্ধে খেলার গতি অবশ্য বেশিরভাগ সময়েই থেকেছে ইস্টবেঙ্গলের বিপরীতে। ক্লেইটন সিলভা, রাকিপদের নামালেও কাজের কাজ হয়নি। খেলার শেষপর্বে বরং খানিক ক্লান্তই লেগেছে লাল-হলুদের ফুটবলারদের। সেই সময় একের পর এক আক্রমণ শানালেও জামশেদপুরও অবশ্য গোলমুখ খুলতে পারেনি।                                     

.

 

আরও পড়ুন- ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget