এক্সপ্লোর

Asian Games 2023 Medal Tally : ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত

Asian Games : ২ টি সোনার সঙ্গে ৩ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ, ঝুলিতে মোট ১১ পদক নিয়ে এশিয়ান গেমসের পদত তালিকায় যুগ্ম পঞ্চম স্থানে পৌঁছে গেল ভারত।

হাংঝৌ : মহিলা ক্রিকেট (Womens Cricket) থেকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল (Air Riffle), দলগত দুই খেলায় এশিয়া সেরা ভারত। চিনে এশিয়ান গেমসের (Asian Games 2023) মঞ্চে সোমবার ঐতিহাসিক জোড়া সোনা জিতল ভারত (India)। ২ টি সোনার সঙ্গে ৩ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ, ঝুলিতে মোট ১১ পদক নিয়ে এশিয়ান গেমসের পদত তালিকায় যুগ্ম পঞ্চম স্থানে পৌঁছে গেল ভারত। একই জায়গায় দাঁড়িয়ে হংকং চায়না। তালিকায় সবার উপরে আয়োজক চিন।

২০১৮ সালে জাকার্তায় আগের এশিয়ান গেমসে মোট ৭০ টি পদক জিতেছিল ভারত। ১৬ টি সোনা, ২৩ টি রুপো ও ৩১ টি ব্রোঞ্জ পদক সেবার এসেছিল ভারতের ঝুলিতে। এবারেও এশিয়া সেরার ১৯ তম আসরে পদক তালিকায় সময়ের সঙ্গে সঙ্গে ভারতের স্থান আরও দৃঢ় হবে বলেই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। জ্যাভলিনে নীরজ চোপড়া, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিন বরগোহাইয়ের মতো তারকা অ্যাথলিটদের থেকে প্রত্যাশা রয়েছে অনেকটাই। এদিকে, সোমবারই ইতিমধ্যে উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতে শেষ চারে পৌঁছে পদক পাকা করে ফেলেছেন রোসিবিনা দেবী। 

এদিন মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জেতে ভারত। দুর্দান্ত পারফরম্যান্স বঙ্গতনয়া তিতাস সান্ধুর (Titas Sandhu)। ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করায় বড় ভূমিকা তিতাসের। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে 1893.7 স্কোর করে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে ভারত। রুদ্রাংশ পাটিল, ঐশ্বরী প্রতাপ সিং তোমর, দিব্যাংশ সিং পানওয়াররা রেকর্ড গড়ে এশিয়া মঞ্চে ভারতকে সেরা করে এবারের এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দেন ভারতকে। যার পরে সোনা মহিলা ক্রিকেট দলের। 

সোমবার রোয়িংয়ে দলগত বিভাগে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। ‘মেনস্ ফোর’ বিভাগে যশবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার এবং আশিসের সাফল্য রোয়িংয়ে ভারতকে আরও একটি পদক এনে দিল। এই বিভাগে সোনা উজবেকিস্তান ও রুপো পেয়েছে চিন। কোয়াড্রুপল স্কালসে ব্রোঞ্জ জিতলেন সতনাম, জাকর, পারমিন্দর, সুখমিতরা।

এর আগে গতকাল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলার মেয়ে মেহুলি ঘোষ ও আশি চৌকসি ও রোমিতা জিন্দাল রুপো জিতেছেন। রোয়িং ও লাইটওয়েট ডাবল স্কালসে ইতিমধ্যে এসেছে আরও দুটি রুপো।

আরও পড়ুন- জাতীয় সঙ্গীত শুনে আবেগপ্রবণ মান্ধানার চোখে জল, সোনার মেয়ের বললেন 'স্পেশাল মুহূর্ত'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget