এক্সপ্লোর

ISL 2023: ডুরান্ড অতীত, আইএসএলে আগামীকাল অভিযান শুরু বাগানের, ফেরান্দোর মাথায় নতুন স্ট্র্যাটেজি

Mohun Bagan Supergiant: চোটের জন্য গোটা মরসুমেই প্রায় পাওয়া যাবে না বাগানের অন্যতম ভরসা আশিক কুরিয়ানকে। ডুরান্ড কাপের ফাইনালে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না অনিরুদ্ধ থাপাও।

কলকাতা: ডুরান্ড কাপ (Durand Cup 2023) খেতাব ঘরে তুলেছে দল এই মরসুমে। আগামীকাল থেকে আইএসএলে নিজেদের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Supergiant)। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন দল। চলতি মরসুমেও দল দুর্দান্ত ছন্দে রয়েছে। এএফসি কাপেও দারুণ খেলছে দল। ঘরের মাঠে আগামীকালের প্রতিপক্ষও আইএসএলে একেবারে আনকোড়া পাঞ্জাব এফসি। তবে পুরনো সাফল্য নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন লিস্টন কোলাসোকে নিয়ে। পাশে বসিয়ে সবুজ মেরুনের স্প্যানিশ কোচ জানান, ''কাল নতুন টুর্নামেন্ট শুরু হবে। ডুরান্ড কাপে কী হয়েছে বা এএফসি কাপে কী হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকাতে হবে আমাদের। ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছি আমরা। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাঞ্জাব ভাল দল। ওরা গতবারের আইলিগ চ্যাম্পিয়ন। ভাল ম্যাচ হবে। ৯০ মিনিটই ফোকাস ধরে রাখতে হবে আমাদের। কাল আমাদের অন্যরকম সিস্টেমে খেলতে হবে। ডুরান্ড কাপ ফাইনাল বা এএফসি কাপের গত ম্যাচে যেমন খেলেছিলাম, তার চেয়ে আলাদা। কারণ, প্রতিপক্ষ অন্যরকমের। তবে ঘরের মাঠে একটু আধটু ঝুঁকি নিয়ে খেলা যায়। সেটাই করার চেষ্টা করতে পারি।''

চোটের জন্য গোটা মরসুমেই প্রায় পাওয়া যাবে না বাগানের অন্যতম ভরসা আশিক কুরিয়ানকে। ডুরান্ড কাপের ফাইনালে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না অনিরুদ্ধ থাপাও। তবে যাঁরা আছেন, তাঁদের নিয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুটি সাজাতে চাইছেন ফেরান্দো। বাগান কোচ বলছেন, ''আমার দল নিয়ে আমি খুবই খুশি। আমাদের দলে হয়তো অনেকেই অনেক ম্যাচে খেলতে পারবে না। কেউ চোট পাবে, কারও হয়তো কার্ড সমস্যা থাকবে। কিন্তু তাদের বদলে খেলার মতো বিকল্প ভাল ফুটবলার আমাদের আছে। তারাই খেলবে। তাই এই নিয়ে চিন্তিত নই। আমি আমার পরিকল্পনা বদলাব না। দলের সবাই ভাল খেলার জন্য তৈরি। সামনে লম্বা মরশুম। সব ম্যাচেই ভাল খেলতে হবে আমাদের।'' 

কোচের পাশে বসে লিস্টন কোলাসো বলেন, ''ট্রফি জিততে কার না ভাল লাগে? গত কয়েক মাসে আমরা দুটো ট্রফি জিতেছি। এতে আমরা যথেষ্ট উজ্জীবিত হয়েছি। তাই এ বারেও ট্রফি জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামছি। গতবার ভাল করতে পারিনি। তবে সবারই ভাল ও খারাপ সময় যায়। আমি কখনও ভাবিনি যে আমার ফর্ম খারাপ যাচ্ছে। কারণ, নিজের ওপর আস্থা হারানোর অভ্যাস আমার নেই। আত্মবিশ্বাস বজায় রাখাটা খুবই জরুরি। এ বার ডুরান্ড কাপ ও এএফসি কাপে গোল পেয়েছি। এই মরশুমেও আমি আমার মতোই খেলে যেতে চাই।'' 

এই মরশুমে যে তিনটি ট্রফিই ঘরে তুলতে চায় দল তা জানিয়ে দিলেন কোলাসো। তিনি বলেন, ''সব ট্রফিই আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন আমাদের ফোকাস এএফসি কাপ জয়। তার পরে আইএসএল। আমরা এই মরশুমে তিনটেই জিততে চাই।''

সেরা শিরোনাম

Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget