এক্সপ্লোর

ISL 2022: দুরন্ত জয়ে সেমিফাইনালের আরও কাছে এটিকে মোহনবাগান, স্বপ্নভঙ্গ বেঙ্গালুরুর

ISL 2022: রবিবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা সুনীল ছেত্রীর দলকে ২-০-য় হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। নক আউটে নিজেদের জায়গায় পাকা করে ফেলবে সবুজ-মেরুন ব্রিগেড।  

ভাস্কো: আইএসএলে জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। রবিবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা সুনীল ছেত্রীর দলকে ২-০-য় হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এ দিন না খেলতে পারলেও লিস্টন কোলাসো ও মনবীর সিং দর্শনীয় গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। বাকি দু’টি ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই নক আউটে নিজেদের জায়গায় পাকা করে ফেলবে সবুজ-মেরুন ব্রিগেড।  

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে লিগ টেবলে তিন নম্বরেই রয়ে গেল এটিকে মোহনবাগান। কিন্তু ১৯ ম্যাচের পর ২৬ পয়েন্টেই রয়ে যাওয়ায় বেঙ্গালুরু এফসি-র সেমিফাইনালে ওঠার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। নক-আউটে ওঠার লড়াইয়ে আপাতত রয়েছে জামশেদপুর এফসি (১৭ ম্যাচে ৩৪), এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফসি (১৮ ম্যাচে ৩১) ও কেরালা ব্লাস্টার্স (১৮ ম্যাচে ৩০)।

রবিবার ফুটবলের চরম দ্বৈরথে প্রথম ৪৫ মিনিটে এটিকে মোহনবাগানকে কিছুটা ক্লান্ত, ছন্দহীন লাগলেও প্রথমার্ধের শেষ মিনিটে ফ্রিকিক থেকে অসাধারণ নাকল্ শটে লিস্টন কোলাসো গোল পাওয়ার পর  দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন বাহিনী অনেক চাঙ্গা হয়ে ওঠে। বহু ব্যর্থ আক্রমণের পরে ৮৫ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান মনবীর। লিস্টনের একটি শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান হয়তো আরও বাড়ত।

দুই দলই এ দিন ৪-৩-৩ ছকে খেলা শুরু করে। ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণ, কেউই এ দিন এটিকে মোহনবাগান স্কোয়াডে ছিলেন না। হুগো বুমৌসও ৪০ মিনিটের বেশি খেলতে পারেননি। লাফিয়ে বল রিসিভ করতে গিয়ে প্রথমার্ধে তিরির পিঠের পেশিতে টান ধরে। তবু তিনি পুরো ম্যাচ খেলেন। অন্য দিকে, গত দুই ম্যাচে পরিবর্ত হিসেবে নামা সুনীল ছেত্রী এ দিন শুরু থেকেই নেমেছিলেন। কিন্তু উজ্জীবিত কলকাতার দলকে আটকাতে পারেননি।

প্রথম দশ মিনিটের মধ্যে দুই দলই একটি করে গোলের সুবর্ণ সুযোগ পায়। দু’মিনিটের মাথায় ডান দিক থেকে আশুতোষ মেহতার ক্রসে পা লাগাতে পারলে গোল পেতেন মনবীর। সাত মিনিটের মাথায় প্রিন্স ইবারা প্রায় ফাঁকা গোলের উদ্দেশ্যে হেড করলেও তা পোস্টের বাইরে দিয়ে চলে যায়। লিস্টন কোলাসো বিপক্ষের বক্সের সামনে পাওয়া ফ্রিকিকে নাকল শট নিলেও তা সোজা চলে যায় গোলকিপার লারা শর্মার হাতে। দুই দলের মধ্যেই এ দিন শুরুতেই গোল তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়। যার জেরে দু’পক্ষের ফরোয়ার্ড ও ডিফেন্ডারদের লড়াই জমে ওঠে।                                                                              --------- তথ্য আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget