এক্সপ্লোর

বিশ্বকাপের ব্যর্থতা থেকে অনুপ্রেরণা খুঁজতে হবে, বেলজিয়ামকে হারিয়ে ইতালির কোচ

লিয়ঁ: দুরন্ত জয় দিয়েই ইউরো অভিযান শুরু করল ইতালি। বিশ্ব ফুটবলের উদীয়মান শক্তি বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিল আজুরি-বাহিনী। এম্যানুয়েল জাকচেরনি ও গ্র্যাজিয়ানো পেল্লের গোলে ইউরো কাপের প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারাল ইতালি। বিশ্বে ফুটবলে অন্যতম বড় শক্তি ইতালি। ইউরো কাপের ম্যাচে নিজেদের যোগ্যতার আরও একবার প্রমাণ দিল তারা। আজুরি ঝড়ে পুরো ম্যাচেই কার্যত ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি বেলজিয়াম। ইতালির কোচ অবশ্য এখনই সন্তুষ্ট হতে নারাজ। তিনি বলেছেন, ২০১৪-র বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ইতালি। সেই ব্যর্থতাটাই ইউরো কাপে ছেলেদের জেতার খিদের অনুপ্রেরণা হওয়া উচিত। দুবছর আগের সেই ক্ষতটার জ্বালা জুড়োনোর প্রয়োজন রয়েছে আজুরির। লিয়ঁতে গতরাতে জয়ের পর ইতালির খেলোয়াড়দের যে উচ্ছ্বাস দেখা গিয়েছে , তা গত বিশ্বকাপে স্বাভিমানে খোঁচা খাওয়া আজুরি-ব্রিগেডের প্রত্যাবর্তনের সঙ্কেত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। পেল্লের গোলের পর যেভাবে গোলকিপার বুফোঁ ছুটে এসে উত্সবে যোগ দিলেন তাকে ব্যর্থতা কাটিয়ে ওঠার  আনন্দ বলেই মনে করা হচ্ছে। যদিও আগ বাড়িয়ে এখনই কোনও পূর্বাভাস করতে রাজি নন তাঁরা। গ্রুপ অফ ডেথে ইতালির কাছে হারের পর এবার আগামী শনিবার কার্যত মরণ-বাঁচন ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারকা-খচিত বেলজিয়াম। ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রায়ান, রোমেলু লুকাকুকে নিয়ে গড়া রেড ডেভিলসের আক্রমণ বিভাগ বারবারই আটকে গিয়েছে অ্যান্দ্রে বারজিগালস, লিওনার্দো বোনুচি এবং জর্জিও চিয়েলিনিকে নিয়ে গড়া ইতালিয়ান ডিফেন্সে।

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget