এক্সপ্লোর

Jasprit Bumrah: সুখবর! নেটে বোলিং শুরু বুমরার, ভিডিও শেয়ার করলেন কেকেআর তারকা

Team India: বেশ কয়েক মাস ধরেই মাঠের বাইরে ভারতের তারকা পেসার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাবিলিটেশন পর্ব।

বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। নেটে বোলিং শুরু করলেন জাতীয় দলের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে বুমরার সম্পূর্ণ ফিট হয়ে ওঠার প্রার্থনায় ক্রিকেটপ্রেমীরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। দুটি দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলা হবে। তারপরে অস্ট্রেলিয়া দল ভারত সফরে আসবে। তার মাঝেই ভারতীয় দলের জন্য বড় সুখবর। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন ভারতীয় দলের তারকা বোলার বুমরা।

বেশ কয়েক মাস ধরেই মাঠের বাইরে ভারতের তারকা পেসার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাবিলিটেশন পর্ব। বুমরাকে এনসিএ (NCA) ফিট সার্টিফিকেট দেওয়ার পরই, তাঁকে নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছিল। কিন্তু সেই সিরিজ থেকেও ছিটকে যান। বোর্ড থেকে জানানো হয়, তাঁর চোট পুরোপুরি সারেনি।

শেষ বার জাতীয় দলের হয়ে বুমরাকে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। এ বার নেটে ফিরলেন ভারতীয় তারকা পেসার। নেটে তাঁর বল খেললেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বেঙ্কটেশ আইয়ার। বুমরার নেটে অনুশীলন করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কেকেআরের অলরাউন্ডার। তিনিই সকলকে জানিয়েছেন যে, বুমরা অনুশীলন শুরু করে দিয়েছেন। নাইট তারকা অলরাউন্ডার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে বেঙ্কটেশকে বল করছেন বুমরা। নেটে একসঙ্গে অনুশীলন করছেন দুই ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এখন শুধু সময়ের অপেক্ষা! সুস্থতার পথে…’

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তারকা ফাস্টবোলার। নেট অনুশীলনের সময় তিনি পিঠের পেশিতে টান অনুভব করেছিলেন। তবে মাঠে ফিরেছেন বুমরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Venkatesh R Iyer (@venkatesh.iyer2512)

২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরের পরে পিঠের ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয় আমদাবাদের পেসারের। গত বছর এশিয়া কাপেও খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করার জন্য বুমরাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ফিরিয়ে আনা হয়েছিল। যেখানে আবারও চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget