এক্সপ্লোর

ENG vs NZ: বেয়ারস্টোর দুরন্ত সেঞ্চুরিতে কিউয়িদের পাল্টা প্রত্যাঘাত ইংল্যান্ডের

ENG vs NZ : প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিলেন ইংল্যান্ড। দ্রুত প্রথম চার ব্যাটারের উইকেট হারায় ইংল্যান্ড। যদিও সেখান থেকেই দলকে ভরসা জোগান বেয়ারস্টো, ওভার্টন।

হেডিংলে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের (England)। জনি বেয়ারস্টোর (Johny Bairstow) অনবদ্য শতরান ও জেমি ওভার্টনের অপরাজিত অর্ধশতরানের ওপর ভর করে চাপে পড়েও দিনের শেষে স্বস্তি স্টোকস শিবিরে। সপ্তম উইকেটে রেকর্ড ২০৯ রান বোর্ডে যোগ করেন বেয়ারস্টো-ওভার্টন জুটি। ২১ রানে তাদের ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকেই দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৬৪। 

নিউজিল্য়ান্ড প্রথম ইনিংসে ৩২৯ রান বোর্ডে তুলে নেয়

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩২৯ রানে অল আউট হয়ে যায় নিউজিল্য়ান্ড। ২২৮ বলে ১০৯ রান করেন ড্যারেল মিচেল। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান কিউয়ি অলরাউন্ডার। ৫৫ রানে আউট হন টম ব্লান্ডেল। অধিনায়ক উইলিয়ামসন ৩১ রান করে আউট হন। ইংল্যান্ড বোলারদের মধ্যে জ্যাক লিচ সর্বােচ্চ ৫ উইকেট নেন। এছাড়া স্টুয়ার্ট ব্রড ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ম্যাটি পটস ও জেমি ওভার্টন। 

প্রাথমিক ধাক্কা সামনে বেয়ারস্টোর শতরান

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১ রান বোর্ডে তুলতেই এদিন ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। রীতিমত সংহার মূর্তি ধারণ করেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি ও ওলি পোপকে বোল্ড করে দেন বোল্ট। মাত্র ৫ রান করে সাউদির শিকার হন রুট। বেন স্টোকস ১৮ রান করে ওয়াগনারের শিকার হয়ে ফিরে যান। এরপরই ওভার্টনকে সঙ্গী করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান জনি বেয়ারস্টো। পাল্টা প্রত্যাঘাত দেওয়া শুরু করেন বেয়ারস্টো। এদিন রীতিমত টি-টোয়েন্টির মেজাজে খেলেন ডানহাতি এই ব্যাটার। নিজের ইনিংসে ২১টি বাউন্ডারি হাঁকিয়েছেন বেয়ারস্টো। 

জেমি ওভার্টন বোলিংয়ে এক উইকেট নিলেও ব্যাট হাতে দলের সবচেয়ে খারাপ সময় যোগ্য সঙ্গ দিলেন। টেস্টে নিজের কেরিয়ারের প্রথম শতরান হাঁকাতে মরিয়া থাকবেন ওভার্টন।

আরও পড়ুন: ভারতীয় বোর্ড নির্বাসিত করেছিল, বিতর্কিত আম্পায়ার লাহৌরে দোকান চালাচ্ছেন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget