এক্সপ্লোর

Justin Langer: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের কোচ হতে চলেছেন জাস্টিন ল্যাঙ্গার?

Lucknow Super Giants Coach: প্রাক্তন জিম্বাবোয়ে তারকা ফ্লাওয়ারের সঙ্গে ২০২৩ আইপিএলের পরই চুক্তি শেষ হয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজির। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেডকোচের পদে রয়েছেন ল্যাঙ্গার।

লখনউ: আইপিএলে (IPL 2023) লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) দলের কোচ হতে পারেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। কে এল রাহুলের (K L Rahul) দলের আগামী মরসুমের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন এই অজি ক্রিকেটার। ল্যাঙ্গার অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হতে পারেন। প্রাক্তন জিম্বাবোয়ে তারকা ফ্লাওয়ারের সঙ্গে ২০২৩ আইপিএলের পরই চুক্তি শেষ হয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজির। 

অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ল্যাঙ্গার ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। অ্যাশেজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ল্যাঙ্গারের কোচিংয়েই। বিগ ব্যাশ লিগেও পার্থ স্কর্চার্সের কোচ হিসেবে তিনবার ট্রফি জিতেছেন।

অন্যদিকে অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে লখনউ দল ভালই পারফর্ম করেছে শেষ ২ মরসুমে। নক আউট পর্বে পৌঁছেছে ২ বারই। লখনউয়ের অন্যান্য কোচিং স্টাফের মধ্যে মর্নি মর্কেল বোলিং কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন। আগামী মরসুমেও হয়ত তাঁকেই এই দায়িত্বে দেখা যাবে। ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডস ও সহকারী কোচ হিসেবে দেখা যাবে বিজয় দাহিয়াকেই। গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবেই দেখা যাবে। 

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এলিমিনেটরে হেরে ছিটকে যেতে হয়েছিল লখনউ সুপারজায়ান্টসকে। ক্রুণাল পাণ্ড্যর নেতৃত্বে গত মরসুমে অর্ধেকের বেশি ম্যাচ খেলেছিল লখনউ। কারণ চোটের জন্য রাহুল ছিটকে গিয়েছিলেন। 

ইডেনে বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম ধার্য

সোমবারের অ্যাপেক্স কমিটির বৈঠকের পর সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) জানিয়েছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম অন্য তিন ম্যাচের চেয়ে সামান্য বেশি হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা এবং বি ও এল ব্লকের টিকিটের দাম ৩০০০ টাকা।

বিশ্বকাপে বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ওয়ান (নেদারল্যান্ডস) ম্যাচের সব স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিটের দাম হবে ৬৫০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১০০০ টাকা ও বি, সি, কে ও এল ব্লকের টিকিটের দাম হবে ১৫০০ টাকা।

পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pak vs Eng) ও বাংলাদেশ বনাম পাকিস্তান (Bang vs Pak) ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৮০০ টাকা। ডি ও এইচ ব্লক ১২০০ টাকা। সি ও কে ব্লক ২০০০ টাকা এবং বি ও এল ব্লক ২২০০ টাকা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget