এক্সপ্লোর

Kabaddi World Cup: ক্রিকেটের পর এবার কবাডি, ফের বিশ্বজয় ভারতের মেয়েদের, কী বললেন উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী?

PM Modi: টিম ইন্ডিয়া টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিম ইন্ডিয়াকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ।

নয়াদিল্লি: ক্রিকেটের পর এবার কবাডি (Kabaddi World Cup) । ফের বিশ্বজয় ভারতের মহিলাদের । সোমবার মহিলাদের কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত চিনা তাইপেকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে দিল । বিশ্বকাপ খেতাব জিতে নিল ।

ফাইনাল খেলাটি হয় ঢাকায় এবং টিম ইন্ডিয়া টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টিম ইন্ডিয়াকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন । ভারতীয় দল পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিল এবং অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছিল । ভারত সেমিফাইনালে ইরানকে ৩৩-২১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ।

অন্যদিকে, চিনা তাইপেও কোনও ম্যাচ না হেরে ফাইনালে উঠেছিল, যারা সেমিফাইনালে বাংলাদেশকে ২৫-১৮ ব্যবধানে হারিয়েছিল । প্রো কবাডি লিগে পুনেরি পল্টনের কোচ এবং প্রাক্তন ভারত অধিনায়ক অজয় ঠাকুরও টিম ইন্ডিয়ার প্রশংসা করেছেন । এছাড়াও, হরিয়ানা স্টিলার্সের কোচ মনপ্রীত সিংহও টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন ।

প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মহিলা কবাডি দলকে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "২০২৫ সালের কবাডি বিশ্বকাপ জিতে সারা দেশের সম্মান বাড়ানোর জন্য আমাদের মহিলা কবাডি দলকে অভিনন্দন । খেলোয়াড়রা অসাধারণ ধৈর্য, প্রতিভা এবং উৎসর্গীকরণের পরিচয় দিয়েছে । এই জয় অগণিত যুবক-যুবতীদের কবাডি খেলার দিকে এগিয়ে যেতে, বড় স্বপ্ন দেখতে এবং বড় লক্ষ্য স্থির করতে উৎসাহিত করবে ।"

মহিলা কবাডি খুব দ্রুত বিশ্বে পরিচিতি লাভ করছে । এই বিশ্বকাপ টুর্নামেন্টে মোট ১১টি দেশ অংশ নিয়েছিল, কিন্তু সবাইকে হারিয়ে ভারত বাজিমাত করেছে । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget