এক্সপ্লোর

কোহলির ব্যাটিং: অ্যান্ডারসনকে একহাত কপিল-ইনজামামের

নয়াদিল্লি ও করাচি: বিরাট কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন তোলার জন্য এবার ভারত ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়কদের সমালোচনার সম্মুখীন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।

সম্প্রতি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেতে গিয়ে অ্যান্ডারসন বলেন, ওর (কোহলি) ব্যাটিংয়ে যে খামতিগুলো রয়েছে, তা এখানকার পিচে ঢাকা পড়ে যাচ্ছে। অ্যান্ডারসনের মতে, বিরাটের এই ব্যাটিং-সাফল্যের কারণ হল, এখানকার পিচে বাউন্স ও মুভমেন্ট নেই। তাই তাঁর দুর্বলতার পরীক্ষা নেওয়া যায়নি।

এদিন, অ্যান্ডারসনকে একহাত নেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি জানান, বিরাট এমন একজন ক্রিকেটার যিনি সব পরিবেশেই রান করতে সক্ষম। কপিল বলেন, এক কথায় বিরাট দুরন্ত ক্রিকেট খেলছে। ভারতীয়দের এমন খেলা দেখেও ভাল লাগে। আমি ওর মতো ক্রিকেটার দেখিনি।

James Anderson, Virat Kohli, Ajinkya Rahane

এখানেই থেমে না থেকে কপিল মনে করেন, বিরাট বর্তমানে যে ফর্মে রয়েছেন, তাতে সানগ্লাস পরেও তিনি রান করে যাবেন। কপিল সাফ জানিয়ে দেন, বিরাট যে কোনও পরিবেশেই রান করে দেবে। আরেক প্রাক্তন ক্রিকেটার মদন লাল জানান, অ্যান্ডারসন যা খুশি তাই বলতে পারেন। তাতে কিছু তফাত হয় না।

শুধু ভারতীয় নয়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকও এদিন অ্যান্ডারসনকে কটাক্ষ করেন। বলেন, আগে ভারতের মাটিতে উইকেট নিয়ে ফের কথা বলা উচিৎ জেমস অ্যান্ডারসনের। আমি অ্যান্ডারসনকে ভারতে খুব বেশি উইকেট নিতে দেখিনি। অথচ, ও বিরাটের ব্যাটিং নিয়ে কথা বলছে।

বর্তমানে পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক ইনজামামের প্রশ্ন, অ্যান্ডারসন কি বলতে চাইছেন, ইংল্যান্ডে রান পেলে তবেই কোনও ব্যাটসম্যানের ভাল হওয়ার শংসাপত্র মিলবে? তিনি যোগ করেন, উপ-মহাদেশে এলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা সমস্যায় পড়েন। তাহলে কি সেই দল বা ক্রিকেটাররা খারাপ হয়ে গেল?

বিরাট সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় ইনজামামের মুখে। বলেন, ও রান পেলে দল ভাল করে। ব্যাটসম্যানের জাত চেনার এটাই সেরা উদাহরণ। ওর মধ্যে রানের খিদে রয়েছে।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget