এক্সপ্লোর

Ranji Trophy: আবার স্বপ্নভঙ্গ, মধ্য়প্রদেশের কাছে হেরে রঞ্জি সেমিতেই বিদায় বাংলার

Ranji Trophy 2022: অন্য়দিকে মধ্য়প্রদেশের কুমার কার্তিকেয় দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট তুলে ভেঙে দিলেন বাংলা দলের ব্য়াটিং মেরুদণ্ড। ১৭৪ রানে জিতে গেল মধ্যপ্রদেশ। ফাইনালে তাদের সামনে মুম্বই। 

কলকাতা: আরও একবার তীরে এসে তরী ডুবল বাংলা ক্রিকেট দলের। রঞ্জিতে আরও একবার স্বপ্নভঙ্গ। সেমিতেই শেষ হয়ে গেল অভিমন্যু, মনোজদের দৌড়। মধ্যপ্রদেশের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে হেরে রঞ্জি থেকে বিদায় নিতে হল অরুণ লালের দলকে। ৩৫০ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। অর্ধশতরান করেও দলকে বাঁচাতে পারলেন না অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। অন্য়দিকে মধ্য়প্রদেশের কুমার কার্তিকেয় দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট তুলে ভেঙে দিলেন বাংলা দলের ব্য়াটিং মেরুদণ্ড। ১৭৪ রানে জিতে গেল মধ্যপ্রদেশ। ফাইনালে তাদের সামনে মুম্বই। 

কাজে এল না অভিমন্যুর অর্ধশতরান

গতকালই মোটামুটি ম্যাচের দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গিয়েছিল। হাতে ৬ উইকেট নিয়ে আজ খেলতে নেমেছিল বাংলা দল। ক্রিজে ছিলেন অভিমন্যু ও আগের ম্য়াচে শতরানকারী অনুষ্টুপ মজুমদার। বাংলার জার্সিতে ক্রাইসিস ম্যান তিনি। এদিনও তাঁর দিকেই তাকিয়ে ছিল গোটা শিবির। কিন্তু অনুষ্টুপ মাত্র ৮ রান করেই ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন। উল্টোদিক থেকে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অভিমন্যু। শাহবাজকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা পার্টনারশিপও গড়েন। কিন্তু অভিমন্যুকে ফিরিয়ে নিজেদের জয়ের পথ আরও সোজা করে দেন কুমার কার্তিকেয়। ১৫৭ বলে ৭৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বাংলা অধিনায়ক। এরপর বাংলার হার ছিল শুধু সময়ের অপেক্ষা। ২২ রানে অপরাজিত থেকে যান শাহবাজ আহমেদ। লোয়ার অর্ডারে তেমন কেউই বিশেষ কিছু করতে পারেননি। সায়ন মণ্ডল ১, প্রদীপ্ত প্রামাণিক ৫ ও আকাশ দীপ ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 

১৯৮৯-৯০ মরসুমে শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। সেই দলের অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২০-২১ মরসুমে ফাইনালে উঠেছিল বাংলা দল। কর্ণাটকের বিরুদ্ধে সেবার সেমিতে জয় পেয়েছিল অরুণ লালের দল। ফাইনালে যদিও সৌরাষ্ট্রের বিরুদ্ধে হারতে হয় তাদের। এবার সেমির দরজাই টপকাতে পারল না বাংলা। ফের একরাশ হতাশা সঙ্গী করেই রঞ্জি থেকে বিদায় নিতে হল মনোজ, অনুষ্টুপ, অভিমন্যুদের।

আরও পড়ুন: টেস্টের ইতিহাসে সর্বপ্রথম প্রথম ওভারেই হ্যাটট্রিক, মিয়াঁদাদকে যোগ্য জবাব দিয়েছিলেন পাঠান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget