এক্সপ্লোর

Irfan Pathan: টেস্টের ইতিহাসে সর্বপ্রথম প্রথম ওভারেই হ্যাটট্রিক, মিয়াঁদাদকে যোগ্য জবাব দিয়েছিলেন পাঠান

IND vs PAK: বিদেশি ব্যাটসম্যানদের পক্ষে ইরফান পাঠানের (Irfan Pathan) বল খেলা রীতিমত দুঃসাধ্য হয়ে উঠেছিল। এহেন ইরফানের (Irfan Pathan) জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে ২০০৬ সালে পাকিস্তান সফরে।

করাচি: আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ধূমকেতুর মত। যুব দলের হয়ে একটি ম্যাচ ৯ উইকেট তুলে নিয়েই নির্বাচকদের নজরে চলে আসেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ১৯ বছর বয়সে টেস্টে অভিষেক। গিলক্রিস্ট, হেডেনদের মত বিশ্বমানের ব্য়াটারদের সামনে সমান সাবলীল ছিলেন বাচ্চা ছেলেটি। শুরু থেকেই তাঁর বোলিংয়ে ইনস্যুইং ও আউটস্যুইং সব ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছিল। বিদেশি ব্যাটসম্যানদের পক্ষে ইরফান পাঠানের (Irfan Pathan) বল খেলা রীতিমত দুঃসাধ্য হয়ে উঠেছিল। এহেন ইরফানের (Irfan Pathan) জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে ২০০৬ সালে পাকিস্তান সফরে। দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন সেই সিরিজের করাচি টেস্টে। আমাদের ওস্তাদের মার সিরিজে ইরফান পাঠানের সেই স্পেল নিয়েই আজকের প্রতিবেদন -

পাঠানের হ্যাটট্রিক করাচি টেস্টে

পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে চলছিল তৃতীয় টেস্ট। ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় আর রাহুল দ্রাবিড় প্রথম ওভারে বল করা দায়িত্ব দেন ইরফান পাঠান কে। প্রথম ওভারেই তিনি কামাল করে দেন। পর পর তিন বলে তিন পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে। টেস্টে ক্রিকেটের ইতিহাসে প্রথম ওভারে হ্যাটট্রিক করা বিশ্বের একমাত্র বোলার পাঠান। প্রথম বলে সালমান বাটকে ফিরিয়ে দেন গুজরাতের এই বাঁহাতি পেসার। আউটস্যুইংয়ের কোনও কূলকিনারা পাননি বাট। দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। সেটি ছিল ওভারের চতুর্থ বল।

পঞ্চম বলে ব্যাট করতে আসেন ইউনিস খান। পাঠানে ইনস্যুইং এতটাই ভয়ঙ্কর ছিল যে তা সামলাতেই পারেননি ইউনিস। বল প্য়াডে লাগে। আর ইউনিসের পা স্ট্যাম্পের সামনে পড়ে যায়। ওভারের শেষ বলে পাঠানের শিকার হন সেই সময়ের সেরা পাক ব্য়াটার ইউসুফ ইউহানা (পরবর্তীতে মহম্মদ ইউসুফ হয়েছিলেন)। ইংস্যুইংয়ের কিনারা না পেয়ে বোল্ড হয়ে যান তারকা পাক ব্যাটার। 

মিয়াঁদাদের বক্তব্যের যোগ্য জবাব

হরভজন সিংহের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন পাঠান। তবে তার থেকেও বড় কথা প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের বক্তব্যের যোগ্য জবাবও দিয়ে দেন পাকিস্তানের মাটিতেই হ্যাটট্রিক করে। ২০০৪ সালে পাঠান যখন প্রথমবার জাতীয় দলের জার্সিতে পাকিস্তান সফরে গিয়েছিলেন, তখন মিয়াঁদাদ তাঁকে দেখে মন্তব্য করেছিলেন, ''এরকম বোলার পাকিস্তানের গলিতে গলিতে জন্মায়।'' সেই সময় কথাটি শুনে খুব খারাপ লেগেছিল পাঠানের বাবারও। তিনি না কি পাকিস্তানেও উড়ে গিয়েছিলেন মিয়াঁদাদের সঙ্গে দেখা করবেন বলে। নিজের মধ্যেই হয়ত জেদ চেপে রেখেছিলেন পাঠান। তাই ২ বছর বাদে মিয়াঁদাদের দেশে গিয়ে তাঁরই দেশের বিরুদ্ধে ইতিহাস গড়ে দেখিয়ে দিয়েছিলেন যে ওস্তাদের মার শেষ রাতে। 

যদিও এই ম্যাচটি ভারতকে হারতে হয়েছিল ৩৪১ রানে। প্রথম ইনিংসে ব্যাট করে ২৪৫ রান বোর্ডে তুলেছিল পাকিস্তান। জবাবে ভারতীয় দলের ইনিংস শেষ হয়ে যায় ২৩৯ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫৯৯ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় পাক দল। বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৬৫ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। প্রথম দুটি টেস্ট ড্র হলেও এই টেস্টে ভারতকে ৩৪১ রানে হারিয়ে পাকিস্তান ১-০ তে সিরিজ জিতে যায়। তবে সিরিজ পাক দল জিতলেও হৃদয় জিতে নেন ইরফান। 

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget