এক্সপ্লোর

Karun Nair: আট বছর পর জাতীয় দলের কামব্যাকে মেলেনি কাঙ্খিত সাফল্য, ইংল্যান্ড সফর নিয়ে মুখ খুললেন করুণ নায়ার

Indian Cricket Team: ভারতের হয়ে নিজের আন্তর্জাতিক কামব্যাকে আট ইনিংসে একটি মাত্র অর্ধশতরান হাঁকান করুণ নায়ার।

নয়াদিল্লি: ক্রিকেটের থেকে আরেকটি সুযোগ চেয়েছিলেন তিনি। ক্রিকেট তাঁকে সুযোগ দিয়েওছিল। তবে আট বছর পর ইংল্যান্ড সফের ভারতীয় দলের (India vs England) হয়ে কামব্যাকটা করুণ নায়ারের (Karun Nair) জন্য খুব একটা আনন্দদায়ক হয়নি। সিরিজ়ের শেষ টেস্টে একটি অর্ধশতরান হাঁকালেও, বাকি চার টেস্টের প্রতিটি ইনিংসেই প্রায় শুরুটা ভাল করেও বেশিদূর এগোতে পারেননি তিনি। পরিস্থিতি এমনই যে তিনি আর ভবিষ্যতে ভারতীয় দলে সুযোগ পাবেন কি না, সেই নিয়েও সংশয় রয়েছে। এইসব নিয়েই এবার মুখ খুললেন করুণ নায়ার নিজে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে করুণ জানান তিনি ওভালের অর্ধশতরানের ইনিংসটাকে শতরানে পরিণত করতে ব্যর্থ হওয়ায় নিজেই অত্যন্ত হতাশ। করুণ বলেন, 'ওভালে শুরুটা ভাল করার পরেও শতরান করতে না পারায় আমি খুবই হতাশ ছিলাম। তবে ফিরে তাকালে বলব দলের মুশকিল সময়ে ওই প্রথম দিনে মাঠে আমার সময় কাটানোটা অত্যন্ত জরুরি ছিল। অতীতেও আমি ওই মাঠে ভাল পারফর্ম করেছি। আমি নর্দানটসের হয়ে (কাউন্টি ক্রিকেট) সারের বিরুদ্ধে খেলার সময় ১৫০ করেছিলাম। হ্যাঁ হালকা চাপে ছিলাম বটে, তবে মনে মনে বেশ আত্মবিশ্বাসও ছিল। আশা করছিল বড় রানের ইনিংস খেলতে পারব, তবে সেটা তো আর করতে পারিনি।'

নায়ারের ব্যক্তিগত পর্যায়ে সিরিজ়টা খুব ভাল না কাটলেও, পাঁচ ম্য়াচের টানটান সিরিজ়ে দুই দলের ক্রিকেটারদের এবং দর্শকদের  ফিরে দেখার জন্য কিন্তু অনেক হাইলাইটসই রয়েছে। 'সিরিজ়টা অনেক চড়াই, উতরাইয়ে ভর্তি ছিল এবং আমি অনেক মুহূর্তই ফিরে ফিরে দেখি। তবে অতীতে কী হয়েছে ভুলে আগামী কয়েক মাসে কী কী করতে হবে সেই নিয়ে এবার ভাবনাচিন্তা করাটাও জরুরি। আমি যে স্তরেই খেলি না কেন, আমার নিজের একাগ্রতা বজায় রেখে বড় বড় রানের ইনিংস খেলতে হবে।' বলেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার।

এরপর করুণ নায়ারকে টেস্ট থেকে সোজা টি-টোয়েন্টি ক্রিকেটে নামতে হবে। কর্ণাটকের ঘরোয়া মহারাজা ট্রফিতে খেলতে নামবেন তিনি। গতবারের চ্যাম্পিয়ন মাইসোর ওয়ারিয়ার্সের হয়ে মাঠে নামবেন করুণ। গত মরশুম পর্যন্ত নায়ার বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন। তবে শোনা যাচ্ছে তিনি জাতীয় দলে কামব্যাকের পরেই আবারও কর্ণাটকের ঘরোয়া দলে ফিরতে চলেছেন। আসন্ন মরশুমে তাঁকে কর্ণাটকের হয়েই ফের একবার খেলতে দেখা যাবে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget