এক্সপ্লোর

Virat Kohli: মিউজিয়াম বা নিজের বাড়িতে নয়, কোহলির শেষ টেস্ট জার্সি শোভা পাচ্ছে সতীর্থের বাড়িতে, কে সে?

Virat Kohli Jersey: কোহলির শেষ জার্সি তাঁর সতীর্থের বাড়িতে ফ্রেমবন্দি করা রয়েছে যাতে রয়েছে বিরাট সই।

হায়দরাবাদ: মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও বিরাট কোহলির (Virat Kohli) মিষ্টিমধুর সম্পর্কের বিষয়ে মোটমুটি সকলেই অবগত। বিরাটের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ই সিরাজের প্রতিভার সঙ্গে বিশ্বক্রিকেটের পরিচয় ঘটে। নিজের কঠিন সময়ে কোহলি সবসময় তাঁর পাশে ছিলেন বলে দাবি করেন সিরাজ। কোহলির টেস্ট অবসরের পরেও সিরাজকে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করতে দেখা গিয়েছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক ছবি ভাইরাল হচ্ছে যা পুনরায় কোহলি ও সিরাজের সম্পর্ককে সকলের সামনের তুলে ধরে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ়ে অনবদ্য পারফরম্যান্সের পর সিরাজ এখন সকলের চর্চার কেন্দ্রে। এরই মাঝে সিরাজের বাড়িতে বসে থাকা একটি ছবিই নেটিজেনদের নজর কেড়েছে। তবে ঠিক কী কারণে এই ছবি নিয়ে এত চর্চা? সেই ছবিতে সিরাজকে নিজের বাড়িতে বসে বিশ্রাম করতে দেখা যাচ্ছে। সিরাজের ঠিক পিছনেই দেওয়ালে একটি ফ্রেম করা জার্সি জ্বলজ্বল করছে। সেই জার্সিটি আর কারুর নয়, স্বয়ং বিরাট কোহলির। সেই জার্সিটিতে কোহলির সই তো রয়েইছে, আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল ছবিতে উপস্থিত জার্সিটি।

জার্সিটির হাতলে নীলের বদলে গোলাপি স্ট্রাইপ দেখা যাচ্ছে। অর্থাৎ এটি বছরের শুরুতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে বিরাটের পরিহিত জার্সি। ক্যানসার সচেতনতা বৃদ্ধিতে গ্লেন ম্যাকগ্রার উদ্যোগে সিডনি টেস্টে একদিন গোলাপি ডে আয়োজিত হয়। সেই কারণেই ভারতীয় দলের জার্সিতে গোলাপি রয়েছে। উল্লেখযোগ্য বিষয় এই সিডনি টেস্টই বিরাট কোহলির কেরিয়ারের শেষ টেস্ট। কোহলির সেই শেষ টেস্টের জার্সিই কোহলির কাছে বা কোনও মিউজ়িয়ামে নয়, বরং সিরাজে বাড়ির দেওয়ালে শোভা পাচ্ছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Basanth Harika JAin (@basanthjain)

এই ছবিটি কিন্তু সিরাজের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়নি। বরং তাঁর ম্যানেজারের তরফে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা, 'B.E.L.I.E.V.E'। ঠিক এই সাতটি ইংরেজি লেটারই সিরাজকে উদ্বুদ্ধ করেছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের পঞ্চম দিনের সকালে এই লেখা সম্বন্বিত রোনাল্ডোর এক ওয়ালপেপার ফোনে সেট করেছিলেন সিরাজ। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই পঞ্চম দিনের সকালে এক স্মরণীয় স্পেলে ভারতীয় দলকে জেতান তারকা ফাস্ট বোলার। সেই ক্যাপশন দিয়েই কোহলির জার্সিসম্বন্বিত এই ছবি শেয়ার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget