এক্সপ্লোর

বিস্ফোরক মণীশ পাণ্ডে, মুম্বইকে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর

মুম্বই: মণীশ পাণ্ডের ঝোড়ো ইনিংসের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৭৮ রান তুলল কলকাতা নাইট রাইডার্স।

এদিন ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম ম্যাচের মতো আজও ইনিংসের সূচনাটা ভাল করেছিলেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন। কিন্তু ছন্দপতন ঘটে পঞ্চম ওভারে। ১৯ রান করেই আউট হন কেকেআর অধিনায়ক। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান রবিন উথাপ্পা (৪)।

এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন মণীশ। ক্রিস লিনকে সঙ্গে নিয়ে ইনিংস সাজানোর দিকে মন দেন। কিন্তু, ৩২ রান করে লিন আউট হওয়ার পর এদিন রান তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পাণ্ডে।

ছবি সৌজন্যে ট্যুইটার ছবি সৌজন্যে ট্যুইটার

এদিন ৪৭ বলে বিস্ফোরক ৮১ রান করে অপরাজিত থাকেন পাণ্ডে। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৫টি ছক্কায়। অন্যদিকে, মু্ম্বইয়ের বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন ক্রুনাল পাণ্ড্য।  চার ওভারে ২৪ রান দিয়ে তিনি ৩ উইকেট তুলে নেন। এছাড়া, মালিঙ্গা পেয়েছেন ২টি, ম্যাক ক্লেনাহান ও বুমরাহ পেয়েছেন একটি করে উইকেট।

কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), ক্রিস লিন, রবি উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ক্রিস উকস, কুলদীপ যাদব, অঙ্কিত রাজপুত, সুনীল নারিন ও ট্রেন্ট বোল্ট।

মুম্বই ইন্ডিয়ান্স দল- পার্থিব পটেল, জোস বাটলার, রোহিত শর্মা, নীতীন রানা, ক্রুনাল পাণ্ড্য, কাইরেন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, হরভজন সিংহ, মিচেল ম্যাকক্লেনাঘান, লসিথ মালিঙ্গা ও যশপ্রীত বুমরাহ।

সেরা শিরোনাম

IND A vs NZ A: নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
IND vs BAN: কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
Mike Hussey: সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি
সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ

ভিডিও

Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget