এক্সপ্লোর

উথাপ্পা-লিনকে ছেড়ে দিল কেকেআর, বোল্টের জন্য ঝাঁপিয়েও ব্যর্থ শাহরুখের দল, মুম্বই ছাড়ল যুবরাজকে

রাজস্থান রয়্যালস জানিয়ে দিয়েছে, আগামী মরসুমেও তাদের অধিনায়ক থাকবে স্টিভ স্মিথ।

মুম্বই: ডিসেম্বরে কলকাতাতেই আইপিএলের নিলাম। তার আগে রবিন উথাপ্পা, ক্রিস লিনের মতো একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ট্রেন্ট বোল্টের জন্য আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ শাহরুখ খানের দল। কিউয়ি পেসারকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হত, নিলামের আগে কোন ক্রিকেটারকে রাখা হবে আর কাদের ছাড়া হবে। লিন ও উথাপ্পা ছাড়াও আরও নয় ক্রিকেটারকে ছেড়েছে কেকেআর। যার মধ্যে উল্লেখযোগ্য নাম অনরিখ নর্তজে, কার্লোস ব্রাথওয়েট, জো ডেনলি, কে সি কারিয়াপ্পা, পীযূষ চাওলা। রাখা হল সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হ্যারি গার্নি,  দীনেশ কার্তিক, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, শুভমন গিলদের। মুম্বই ইন্ডিয়ান্স থেকে কেকেআরে এলেন সিদ্ধেশ লাড। নিলামে সাত জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চার জন বিদেশি মিলিয়ে মোট এগারো জনকে নিতে পারবে কেকেআর। ক্রিস লিনকে গত বছরের নিলামে ৯ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছিল নাইটরা। লিনই ছিলেন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। সূত্রের খবর, লিনের জন্য এত টাকা খরচে আর রাজি নয় কেকেআর। আসন্ন নিলামে ফের লিনকে কেনা হতে পারে। তবে কম মূল্যে পেলে তবেই। অন্যদিকে, ২০১৪ থেকে টানা কেকেআরে খেলেছেন উথাপ্পা ও চাওলা। তবে গত মরসুমে তাঁদের পারফরম্যান্সে শাহরুখের দল খুব একটা সন্তুষ্ট নয় বলেই খবর। সেই কারণে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। সব চেয়ে বেশি ১২জন ক্রিকেটার ছেড়ে দিয়েছে বিরাট কোহালির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যার মধ্যে রয়েছেন ডেল স্টেন, কলিন ডি গ্র্যান্ডহোম, শিমরন হেটমায়ার। সব চেয়ে কম ৫ জন ক্রিকেটার ছেড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যার মধ্যে রয়েছেন নির্বাসিত শাকিব আল হাসান, মার্টিন গাপ্টিল ও ইউসুফ পাঠান। কিংস ইলেভেন পঞ্জাব ছেড়েছে ডেভিড মিলার-সহ আট ক্রিকেটারকে। গত বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১৮ জন খেলোয়াড়কে রেখে দিলেও বাদ দিয়েছে যুবরাজ সিংহ, লাসিথ মালিঙ্গা-সহ ১২ জনকে। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০ ক্রিকেটারকে রেখেছে। তারা  ছেড়েছে ডেভিড উইলি, স্যাম বিলিংস, মোহিত শর্মা-সহ ছয় জনকে। দিল্লি ক্যাপিটালস ক্রিস মরিস, কলিন মুনরো, হনুমা বিহারি-সহ নয় জনকে ছাড়লেও রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানেকে নিয়েছে তারা। রাজস্থান রয়্যালস জানিয়ে দিয়েছে, আগামী মরসুমেও তাদের অধিনায়ক থাকবে স্টিভ স্মিথ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget