এক্সপ্লোর

রাহুল দ্বিতীয় টেস্টে খেলবেন, জানালেন বিরাট

কলম্বো: ওপেনার কে এল রাহুল সুস্থ হয়ে গিয়েছেন। ফলে আগামীকাল থেকে শুরু হওয়া ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন। আজ এমনই জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভাইরাল ফিভারের জন্য গলে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি রাহুল। তাঁকে দু দিন হাসপাতালে কাটাতে হয়েছিল। ভারতের হয়ে ওপেন করেন শিখর ধবন ও অভিনব মুকুন্দ। প্রথম ইনিংসে ১৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন ধবন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন। দ্বিতীয় ইনিংসে ৮১ রান করেন মুকুন্দ। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর। তবে এরপরেও হয়তো তাঁকে দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে থাকতে হবে। তেমনই ইঙ্গিত দিয়েছেন বিরাট। প্রথম টেস্টের দলে এই একটিই বদল করছে ভারত। আজ সাংবাদিক সম্মেলনে বিরাট বলেছেন, ‘কে এল রাহুল আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। ও গত দু বছর ধরে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। ওর টেস্ট ক্রিকেটে ফিরে এসে নতুন করে শুরু করার সুযোগ প্রাপ্য। কোনও একজন ওপেনারকে (ধবন বা মুকুন্দ) রাহুলের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কে মাঠের বাইরে থাকবে সেটা অনুশীলনের পর টিম মিটিংয়ে ঠিক করা হবে। তবে এটা বলতে পারি, রাহুল অবশ্যই প্রথম একাদশে ফিরছে।’ এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন রাহুল। সেই সিরিজে তিনি ৬টি অর্ধশতরান সহ ৩৯৩ রান করেন। চলতি সফরে কলম্বোয় শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ৫৯ রান করেন তিনি। সেই কারণেই তাঁর পাশে দাঁড়াচ্ছেন বিরাট। তাঁর আশা, প্রত্যাবর্তনের পর ফের দারুণ পারফরম্যান্স দেখাবেন রাহুল। সিংহলিজ স্পোর্টস ক্লাবের পিচ দেখে খুশি বিরাট। তাঁর মতে, উইকেট শক্ত এবং ঘাস আছে। এই উইকেটে টেস্টের ফল হবে বলেই আশা করছেন তিনি। এই ধরনের উইকেটেই খেলতে চায় ভারতীয় দল।

সেরা শিরোনাম

Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Indian Cricket Team: বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ
বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ
Pant-Dhoni: এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও
এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও
Lionel Messi: মেসির অবসরের সিদ্ধান্তের পরেই লিওকে সম্মান জানাতে বিরাট ঘোষণা আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের
মেসির অবসরের সিদ্ধান্তের পরেই লিওকে সম্মান জানাতে বিরাট ঘোষণা আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget