এক্সপ্লোর

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০-তে দ্রুততম হাজার রান কোহলির

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে যোগ হল নতুন পালক। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে দ্রুততম ১০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের পথে কোহলি অপরাজিত ৩০ রান করেছেন।

ইন্দোর: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে যোগ হল নতুন পালক। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে দ্রুততম ১০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের পথে কোহলি অপরাজিত ৩০ রান করেছেন। অধিনায়ক হিসেবে কোহলি তাঁর ৩০ তম টি ২০ ইনিংসে ১ হাজার রানের মাইলস্টোনে স্পর্শ করেছেন। মহেন্দ্র সিংহ ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টি ২০ তে ১০০০ রান পূর্ণ করলেন কোহলি। ধোনি অধিনায়ক হিসেবে ৬২ টি ২০ ম্যাচে করেছেন ১১১২ রান। সামগ্রিকভাবে এই তালিকায় ষষ্ঠ স্থানে কোহলি। এই তালিকায় অন্যান্য যে অধিনায়করা রয়েছেন, তাঁরা হলেন, ফাফ ডুপ্লেসিস (৪০ ম্যাচে ১২৭৩ রান), কেন উইলিয়ামসন (৩৯ ম্যাচে ১০৮৩ রান), ইয়ন মর্গ্যান (৪৩ ম্যাচে ১০১৩ রান), আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড (৫৬ ম্যাচে ১০০২ রান)। হোলকার স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে ভারত। টি ২০ তে সর্বাধিক রান সংগ্রহের ক্ষেত্রে সহ খেলোয়াড় রোহিত শর্মাকে টপকে গেলেন কোহলি। রোহিতকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। টি ২০-তে ৭১ ইনিংসে কোহলির সংগ্রহ ২৬৩৩ রান। ২০১৯ সাল রোহিত ও কোহলি যুগ্মভাবে টি ২০-তে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে শেষ করেন। তাঁদের দুজনেরই মোট রান ছিল ২৬৩৩। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে ভারত। সিরিজের শেষ ম্যাচ আগামী শুক্রবার পুনে। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ পিচ ভেজা থাকায় ভেস্তে গিয়েছিল।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget